স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ এপ্রিল: গত মরশুমে ত্রিমুকুট জিতেছিল ম্যানচেস্টার সিটি। তবে এই মরশুমে তার পুনরাবৃত্তি ঘটবে না। কারণ গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হেরে পরপর দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছে। তবে এখনও দ্বিমুকুট জিততে পারে পেপ গুয়ার্ডিওলার দল। শনিবার সেই পথে আরও একধাপ এগিয়েছে তারা। চেলসিকে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য এফএ কাপের ফাইনালে উঠেল সিটিজেনরা। ইংল্যান্ডের ঐতিহ্যশালী ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে হারিয়েছে ১-০ গোলে। ৮৪ মিনিটে গোল করে ম্যাচে ফারাক গড়ে দেন সিটি মিল্ডফিল্ডার বের্নাডো সিলভা।

দলের প্রধান স্ট্রাইকার নরওয়ের আর্লিং হালান্ড চোটের জন্য ছিলেন না। তাকে ছাড়াই এদিন দল সাজাতে হয় পেপ গুয়ার্ডিওলাকে। যদিও তাতে আক্রমণের ধার কমেনি দলের। ১৪ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ফিল ফোডেন। কেভিন ডি ব্রুইনার ডিফেন্স চেরা পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেও বল জালে জড়াতে পারেন ব্রিটিশ মিডফিল্ডার। গোল করার সুযোগ এসেছিল চেলসির কাছেও। কোল পালমারের শট দারুণ দক্ষতায় রুখে দেন সিটি গোলরক্ষক। বিরতির সময় খেলার ফল ছিল ০-০।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে। আক্রমণের ধার বেশি ছিল চেলসির। গালাঘারের বাড়ানো পাস থেকে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েও হাতছাড়া করেন জ্যাকসন। অনেকটা শিক্ষানবীশ কায়দায় দুর্বল শট মারেন যা বিপক্ষের গোলরক্ষক বাঁচিয়ে দেন। যদিও বিপদমুক্ত করতে পারেননি। সেই বল ধরে আবার জ্যাকসনের উদ্দ্যেশ্যে ক্রস করেন পালমার। আবার গোল করতে ব্যর্থ হন সেনেগালের তারকা ফুটবলারটি। এদিন তার হারানো সুযোগের খেসারত দিতে হল চেলসিকে। অন্যদিকে গ্রিলিশকে তুলে ডোকুকে মাঠে নামিয়ে বিপক্ষের উপর চাপ তৈরি করেন সিটি হ্যাডস্যার। বেলজিয়ামের উইঙ্গার মাঠে নামায় খেলার গতি অনেক বেড়ে যায় আকাশি জরসিধারীদের। ৮৪ মিনিটের মাথায় বাঁ প্রান্ত ধরে বল নিয়ে বক্সের কিছুটা বাইরে থেকে বল বাড়ান ডি ব্রুইনার উদ্দ্যেশ্যে। তিনি সেই বল পাঠিয়ে দেন গোলের মুখে। চেলসি গোলরক্ষক পা দিয়ে বলটি প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে যান বক্সের মধ্যে থাকা বের্নাডো সিলভা। তার নেওয়া শট চেলসির এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় জালে। ১-০ গোলে এগিয়ে যায় সিটি। সেই গোল আর শোধ করতে পারেনি মরিসিও পচেত্তিনোর ছেলেরা।
Back again ????@ManCity have booked their spot in the 2024 #EmiratesFACup Final ???? pic.twitter.com/T5opldeEsD
— Emirates FA Cup (@EmiratesFACup) April 20, 2024
আরও পড়ুন: ISL 2024: চেন্নাইয়িনকে হারিয়ে আইএসএলের সেমিফাইনালে এফসি গোয়া
এই জয়ের ফলে ফাইনালে পৌঁছে গেল সিটিজেনরা। এই নিয়ে তিনবারের জন্য পরপর দু’বার প্রতিযোগিতার ফাইনালে উঠল তারা। এর আগে ১৯৩৩-৩৪ ও ১৯৫৫-৫৬ সালে এফএ কাপের ফাইনালে ওঠে সিটি। রবিবার ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে কভেন্ট্রি সিটির। সেই ম্যাচে ইউনাইটেড জিতলে ফাইনাল সাক্ষী থাকবে ম্যানচেস্টার ডার্বির।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের