স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ এপ্রিল: জমে উঠেছে চলতি মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। শনিবার (২০ এপ্রিল) পর্যন্ত প্রতিযোগিতায় মোট ৩৫ টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। প্রতিবার আইপিএলে আকর্ষণে থাকে দুটি টুপি। একটি কমলা রঙের ও অপরটি বেগুনি রঙের। প্রতিযোগিতায় রান সর্বোচ্চ রান সংগ্রহকারীর মাথায় ওঠে কমলা টুপি। যিনি সর্বাধিক উইকেট নেন তিনি বেগুনি টুপির অধিকারী হন। একনজরে দেখে নেওয়া যাক এই মরশুমে ‘টুপি’ দখলের যুদ্ধে এগিয়ে রয়েছেন কোন মহারথীরা।

কমলা টুপি
৫. লোকেশ রাহুল (ভারত ও লখনউ সুপার জায়ান্টস): প্রথম পাঁচের পাঁচ নম্বর জায়গায় রয়েছেন লোকেশ রাহুল। ৭ ইনিংসে লখনউ সুপার জায়ান্টদের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৮৬ রান।
৪. রোহিত শর্মা (ভারত ও মুম্বই ইন্ডিয়ান্স): প্রতিযোগিতার শুরুতে ছন্দে ছিলেন না। যত দিন যাচ্ছে রানে ফিরছেন রোহিত শর্মা। তিনি রয়েছেন এই তালিকার চার নম্বরে। ৭ ইনিংসে ২৯৭ রান করেছেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। চলতি আইপিএলের প্রথম শতরানটিও এসেছে হিটম্যানের ব্যাট থেকেই।
৩. রিয়ান পরাগ (ভারত ও রাজস্থান রয়্যালস): ঘরোয়া ক্রিকেটে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন। সেই ঝলক আইপিএলেও দেখাচ্ছেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের হয়ে ৭ ম্যাচে ইতিমধ্যে করে ফেলেছেন ৩১৮ রান। ৩ টি অর্ধশত রান এসেছে তার ব্যাট থেকে। যা ফর্মে আছেন আরও রান করবেন পরাগ। তিনি রয়েছেন তালিকার তিন নম্বরে।
২. ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া ও সানরাইজার্স হায়দরাবাদ): এই তালিকার দ্বিতীয় স্থানে ট্রাভিস হেড। ৬ ইনিংসে তিনি করে ফেলেছেন ৩২৪ রান। গড় ৫৪.০০। বোলারদের উপর রীতিমত শাসন করছেন দাপুটে এই ওপেনার। শনিবার দিল্লি ম্যাচের আগে পর্য্যন্ত তিনি এই তালিকার দশ জনের মধ্যেও ছিলেননা।
১. বিরাট কোহলি (ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু): তার দল আইপিএলের পয়েন্ট তালিকার তলানিতে থাকলেও তিনি রয়েছেন সবার উর্দ্ধে। বিরাট কোহলি। ৭ ম্যাচে তিনি করেছেন ৩৬১ রান। গড় ৭২.২০। বিশ্বকাপের আগে তার রানে ফের নিঃসন্দেহে স্বস্তি দেবে বোর্ড নির্বাচক থেকে সমর্থকদের।
আরও পড়ুন: FA Cup: চেলসিকে হারিয়ে টানা দ্বিতীয়বার এফএ কাপ জয় থেকে মাত্র এক কদম দূরে ম্যানচেস্টার সিটি
বেগুনি টুপি
৫. হর্শল প্যাটেল (ভারত ও পঞ্জাব কিংস): দলগত সাফল্যের নিরিখে ধুঁকছে দল। রয়েছে পয়েন্ট তালিকার তলানিতে। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে প্রথম পাঁচে রয়েছেন পঞ্জাব কিংসের হর্শল প্যাটেল। ইতিমধ্যে ৭ ম্যাচে নিয়ে ফেলেছেন ১০ উইকেট। ইকনমি ১০.১১।
৪. মুস্তাফিজুর রহমন (বাংলাদেশ ও চেন্নাই সুপার কিংস): তালিকার চার নম্বর রয়েছেন মুস্তাফিজুর রহমান। বাঁ হাতি পেসারের উইকেট নেওয়ার ক্ষমতা দেখে দলে নেওয়া হয়েছিল তিনি নিরাশ করেননি। এখনও পর্যন্ত ৬ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। সেরা বোলিং ২৯ রানে ৪ উইকেট। ইকোনমি ৯.৪১।
৩. যুজবেন্দ্র চাহাল (ভারত ও রাজস্থান রয়্যালস): রাজস্থানের হয়ে মরশুমটা দারুণ শুরু করেছেন ভারতীয় স্পিনার। এখনও পর্যন্ত ৭ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। উইকেট শিকারিদের তালিকায় রয়েছেন তিন নম্বরে। সেরা বোলিং ১১ রানে ৩ উইকেট।
২. জেরাল্ড কোয়েতজে (দক্ষিণ আফ্রিকা ও মুম্বই ইন্ডিয়ান্স): দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েতজে। ৭ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। সেরা বোলিং ৩৪ রানে ৪ উইকেট। ইকোনমি ৯.৯২।
১. যশপ্রীত বুমরা (ভারত ও মুম্বই ইন্ডিয়ান্স): এখনও পর্যন্ত বেগুনি টুপির মালিক যশপ্রীত বুমরা। দুরন্ত বল করছেন। পাওয়ার প্লে-র পাশাপাশি মাঝের ও শেষের দিকের ওভারগুলিতেও উইকেট নিচ্ছেন নিয়মিত। ৭ ম্যাচে এখনও পর্যন্ত তিনি পেয়েছেন ১৩ টি উইকেট। সেরা বোলিং ২১ রানে ৫ উইকেট। ইকোনমি মাত্র ৫.৯৫।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার