Home » Supreme Courtঃ ১৪ বছরের ধর্ষিতা কিশোরীর ৩০ সপ্তাহে গর্ভপাতের নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Courtঃ ১৪ বছরের ধর্ষিতা কিশোরীর ৩০ সপ্তাহে গর্ভপাতের নির্দেশ সুপ্রিম কোর্টের

সময় কলকাতা ডেস্ক, ২২ এপ্রিলঃ অবশেষে ১৪ বছরের ধর্ষিতা কিশোরীর ৩০ সপ্তাহে গর্ভপাতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মুম্বইয়ের ধর্ষিত নাবালিকার গর্ভাধারণ বন্ধের আবেদনের শুনানিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগে এই আবেদন বম্বে হাইকোর্টে জানায় নাবালিকার পরিবার। কিন্তু ২৮ সপ্তাহের গর্ভধারণ বন্ধের অনুমতির আবেদন প্রত্যাখ্যান করে দেয় বম্বে হাইকোর্ট। এরপরই বম্বে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ১৪ বছরের ওই নাবালিকার মা। সোমবার ছিল সেই আবেদনের শুনানি। 

আরও পড়ুন    SSC Recruitment Corruption Case: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায় কলকাতা হাইকোর্টের, ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল

শুনানিতেই তিরিশ সপ্তাহে গর্ভাবস্থার চিকিৎসা বন্ধের নির্দেশ হাইকোর্টের। জানা গিয়েছে, গর্ভপাতের যাবতীয় খরচ বহন করবে মহারাষ্ট্র সরকার। যদিও ভারতীয় আইনে সর্বাধিক ২০ সপ্তাহের গর্ভাবস্থা অবধি গর্ভপাত করা যায়। সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ১৪ বছরের ওই কিশোরীকে গর্ভপাতের অনুমতি দেয়। ১৪ বছরের নির্যাতিতা কিশোরীর ৩০ সপ্তাহের গর্ভাবস্থা চলছে। সিওন হাসপাতালে চিকিৎসকদের একটি বিশেষ টিমের অধীনে এই গর্ভপাত করানো হবে।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: দুঁদে গোয়েন্দাদের মত পর্যবেক্ষণশক্তি কী আপনার, নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

হাসপাতাল কর্তৃপক্ষকে সুরক্ষিতভাবে কিশোরীকে হাসপাতালে নিয়ে যাওয়া ও গর্ভপাত করানোর নির্দেশ দেওয়া হয়েছে। বেঞ্চ জানিয়েছে যে হাসপাতাল নিশ্চিত করবে নাবালিকাটিকে নিরাপদে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘এই অবস্থায় গর্ভপাত করানোয় কিছু ঝুঁকি থাকলেও, মেডিক্যাল বোর্ড মনে করেছে এই ঝুঁকির তুলনায় গর্ভাবস্থা পূরণ করে প্রসব করা আরও বেশি ঝুঁকির।’

আরও পড়ুন  Ayodhya Ram Mandir: প্রথম রাম নবমী পালন রামমন্দিরে, অপেক্ষা সায়েন্টিফিক সূর্যতিলকের, দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার

#SupremeCourt

#latestbengalinews

About Post Author