Home » কাতলা কিংবা রুই নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন গন্ধরাজ পটলের দোরমা

কাতলা কিংবা রুই নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন গন্ধরাজ পটলের দোরমা

সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিলঃ নিরামিষ পদেও যেমন পটল ব্যবহার হয়, তেমনি পটল দিয়ে সুস্বাদু আমিষ পদও তৈরি করা যায়। পটল খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। পোস্ত হোক কিংবা দোরমা হোক – নানা ভাবেই বাঙালির মন জয় করেছে পটল। তাই পটলের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে গন্ধরাজ পটলের দোরমা। গন্ধরাজ লেবু আর পটলের এই মেলবন্ধনে তৈরি গন্ধরাজ পটলের দোরমা চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। রান্নাঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন গন্ধরাজ পটলের দোরমা। গন্ধরাজ পটলের দোরমা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   ৪৫ দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখতে হবে, ১০০ শতাংশ ভিভিপ্যাট মিলিয়ে দেখার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

উপকরণ
বড় পটল- ৫টি
গন্ধরাজ লেবুর রস-১ চামচ
গন্ধরাজ লেবুর পাতা-৫টি
তেল-আধ কাপ,
হলুদ গুঁড়ো-১ চা চামচ
পেঁয়াজ কুচি-আধ কাপ
রসুনবাটা- ১ চামচ
কাঁচালঙ্কা বাটা-১ চামচ
চেরা কাঁচালঙ্কা-৪-৫ টি
লঙ্কা গুড়ো-১ চা চামচ
লেবু গোল করে কাটা- ৪ টুকরো
নুন-স্বাদমতো

প্রণালী
প্রথমেই পটলগুলিকে রসুনবাটা, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা, নুন মাখিয়ে রেখে দিন ৩০ মিনিট। কড়াইতে প্রথমে তেল গরম করে পটলগুলি ভেজে তুলে রাখুন। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি, চেরা কাঁচালঙ্কা আর রসুন দিয়ে ভাল করে কষিয়ে নিন। কিছুক্ষণ কষানোর পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুড়ো, নুন দিয়ে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল বেরিয়ে এলে গরম জল দিন। ঝোল ফুটে এলে ভাজা পটলগুলি দিয়ে মাঝারি আঁচে পাঁচ মিনিট রান্না করুন। আঁচ কমিয়ে লেবু পাতা দিয়ে দিন। দু মিনিট আরও ঢেকে রাখুন। এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে লেবুর টুকরোগুলি দিয়ে দিন। ১০ মিনিট এভাবে রেখে গরম ভাতের সঙ্গে পরিবেশ করুন লোভনীয় গন্ধরাজ পটলের দোরমা।

About Post Author