সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিলঃ আরও চড়বে পারদ। বৈশাখের তপ্ত গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। আবহাওয়া দফতরের তরফে প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে বের হতে বারণ করা হয়েছে। তীব্র গরমে কার্যত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় সপ্তাহভর তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। শহর কলকাতাতে তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। শুক্রবার সব জেলাতেই গরমের দাপট থাকবে। বেলা বাড়লেই রোদের তেজ বাড়ছে। আপাতত তাপমাত্রা নামার আর সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। তবে, দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। এদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন Lok Sabha Election 2024: দ্বিতীয় দফার ভোটে উত্তপ্ত বঙ্গ, সকাল ৯ টা পর্যন্ত ৩ কেন্দ্রে ভোট পড়ল ১৫.৬৮%
পূর্বাভাস বলছে, শুক্রবার সকাল থেকে গরমের দাপট বেড়েই চলেছে। ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি। বৃহস্পতিবার ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ রোদ ঝলমলে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এপ্রিল মাসে ধীরে ধীরে গরম বাড়বে দেশজুড়ে। ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩২ থেকে ৮৬ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে তাপপ্রহারে পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি গরম বাড়বে। দক্ষিণবঙ্গে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একাধিক দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দ্বিতীয় দফা ভোটের দিনও নীচের দিকের তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা।
#Weatherreport
#Weatherupdate


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!