সময় কলকাতা ডেস্ক, ২৭ এপ্রিল :এবার কি পাঞ্জাব আইপিএল চ্যাম্পিয়ন হবে? পাঞ্জাব যে দারুণ কিছু করবেই তার কোনও গ্যারান্টি নেই কিন্তু একটি বিষয়ে তারা বিপ্লব আনল, শুক্রবার ইডেনে পাঞ্জাব কিংস বুঝিয়ে গেল, আইপিএলে ৩০০ রানের টার্গেটেও পৌঁছে যাওয়া সম্ভব। আড়াইশো বা দুশো পঁচাত্তর রান করেও কোনও দলের স্বস্তি নেই। শুক্রবার কুড়ি ওভারে জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৬২ রান।কলকাতা নাইট রাইডার্স কে কলকাতার মাটিতেই ৮ বল বাকি থাকতেই ৮ হারিয়ে দিল পাঞ্জাব। কলকাতা নাইট রাইডার্সের ৬ উইকেটে ২৬১ রানের জবাবে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল পাঞ্জাব কিংস। কুড়ি ওভারের ম্যাচে এবং আইপিএলে রান তাড়া করে জেতায় রেকর্ড গড়ল পাঞ্জাব। ছক্কার ফুলঝুরি দেখল শুক্রবারের ইডেন।
পাঞ্জাবের হয়ে প্রভসিমরান সিং শুরু করেছিলেন, শেষ করলেন শশাঙ্ক সিং। আর শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকের মত দলকে টেনে নিয়ে গেলেন জনি বেয়ারস্টো। বিয়ার স্টোর ইনিংসের প্রশংসা ভাষায় করা অসম্ভব। তিনি ম্যান অফ দ্যা ম্যাচ। বেয়ারস্টোর ইনিংস অসামান্য আর শশাঙ্ক অবিশ্বাস্য। মাঠ ছোট নয়, বিপক্ষের বোলাররাও যে খারাপ বল করেছেন তা নয় কিন্তু প্রভসিমরণের ২০ বলে ৫৪, বেয়ারস্টো-র ৪৮ বলে ১০৮, শশাঙ্ক করলেন ২৮ বলে ৬৮। তিনজনের সম্মিলিত ছক্কা ২২টি। রেলি রুশোও তিন নম্বরে ব্যাট করে দুটি ছয় মেরে যান।
শুক্রবার আইপিএলে বোলারদের আরেকটি দুঃস্বপ্নের দিন। এই দুঃস্বপ্নের শুরু হয়েছিল পাঞ্জাব টসে জিতে সিদ্ধান্ত নেওয়ার পর থেকে। সুনীল নারাইন ও সল্ট যেভাবে ব্যাট করলেন মনে হয়েছিল এদিন খুব বড় রানের ব্যবধানে জিততে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারাইন করেন ৩২ বলে ৭১ রান আর সল্ট করেন ৩৭ বলে ৭৫ রান। পাওয়ার প্লে তে উঠেছিল ৭৬ রান। কিন্তু ওপেনিং জুটি এবং পাওয়ার প্লে থেকেই পাল্টা আক্রমণ শুরু করে পাঞ্জাব। প্রথম ৬ ওভারেই তারা তুলে নেয় ৯৩ রান। দু দলের বোলিংয়ে দুই স্পিনার রাহুল চাহার এবং সুনীল নারাইন ছাড়া কেউ দাগ কাটলেন না। ২০২৪ সালের আইপিএল যে ব্যাটারদের আইপিএল। চামিরা, হর্ষিত রানা, অনুকূল, বরুন চক্রবর্তীরা প্রতি ওভারেই পনেরো কুড়ি বা পঁচিশ রান দিলেন। পেস বোলারদের মধ্যে দু দল মিলিয়ে সবচেয়ে কম মার খেলেন আর্শদীপ সিং। দু ইনিংস মিলিয়ে ৩৮ ওভার ৪ বলে ৪২ টি ছক্কা দেখল শুক্রবারের ইডেন ।।


More Stories
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত