সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিল : বৃহস্পতিবার আইপিএলে হেড – ক্লাসেনদের দিন ছিল না। কুড়ি ওভারে ১৭১ রানের বেশি করতেও পারে নি সানরাইজার্স হায়দ্রাবাদ । তাই প্রায় প্রতিম্যাচে ২৫০ রান বা তার বেশি রান করা অভ্যেস করে ফেলা হায়দ্রাবাদ পারে নি ২০৭ রানের টার্গেট তাড়া করে ম্যাচ জিততে। বরং দিনটা ছিল রজত পতিদারের। কুড়ি বলের পতিদারের করা ৫০ রান, কিং কোহলির ৫১ এবং শেষ দিকে গ্রিনের অপরাজিত ৩৭ বেঙ্গালুরুকে ২০০ রানের গণ্ডি ছাড়িয়ে লড়াইয়ের রসদ দেয়। হায়দ্রাবাদের ইনিংস শুরুতেই ট্রাভিস হেড ফিরে যান । অভিষেক শর্মা ১৩ বলে ৩১ করে লড়াই দিলেও ৯ ওভার ১ বল যেতে না যেতেই ৮৫ রানে ৬ উইকেট খুইয়ে বসে হায়দ্রাবাদ। কামিন্স চেষ্টা করেছিলেন। তিনি ম্যাচের ভাগ্য সম্পূর্ণ নির্ধারিত হয়ে যায়। শেষ পর্যন্ত ব্যাঙ্গালুরু জেতে ৩৫ রানে।একমাস পরে জয়ের সরণিতে ফিরল কোহলি-ডুপ্লেসি- সিরাজদের আরসিবি।।
বহুকাল বাদে জয়ের সরণিতে বেঙ্গালুরু, নায়ক পতিদার


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে