স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ মে: ২০২৩-২৪ মরশুমের লা লিগা চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। শনিবার জিরোনার বিরুদ্ধে বার্সেলোনা হারতেই লিগ জয় নিশ্চিত হয়ে যায় লস ব্ল্যাঙ্কোসদের। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারের দিন জয় পেয়েছে কার্লো আন্সেলোত্তির ছেলেরাও। ঘরের মাঠে তারা কাদিজকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে। চার ম্যাচ হাতে রেখেই স্পেনের সেরা হয়ে গেল তারা। এই নিয়ে মোট ৩৬ বার এই খেতাব ঘরে তুলল রিয়াল মাদ্রিদ।
???? ¡SOMOS LOS CAMPEONES DE LALIGA 2023/24! ???? pic.twitter.com/jSGlGbooKv
— Real Madrid C.F. (@realmadrid) May 4, 2024
রিয়ালের কাছে লা লিগা চ্যাম্পিয়ন হওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা। সেটা ধরে নিয়েই স্যান্টিয়াগো বের্নাব্যুতে কাদিজের মুখোমুখি হয়েছিলেন জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়ররা। গোটা ম্যাটে চ্যাম্পিয়নের মতোই দাপট দেখালেন তারা। ম্যাচের ৫১ মিনিটে দলের হয়ে গোলের খাতা খোলেন ব্রাহমিন দিয়াজ। ৬৮ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহ্যাম। লা লিগা জয়ের দিনও দুরন্ত ফুটবল উপহার দিলেন ইংল্যান্ডের তরুণ প্রতিভাবান ফুটবলারটি। দলের হয়ে শেষ গোলটি করেন হোসেলু।
এই ম্যাচের আগে তালিকার দ্বিতীয় স্থানে ছিল বার্সেলোনা। খাতায়-কলমে লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল জাভির দলের কাছে। কিন্তু জিরোনার কাছে শনিবার ২-৪ গোলের ব্যবধানে হেরে গেল কাতালানরা। ম্যাচের শুরুতে যদিও বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন আন্দ্রে ক্রিশ্চেনসন। তবে পরের মিনিটেই সেই গোল শোধ করে দেন আর্তেম ডভিক। প্রথমার্ধের সংযুক্ত সময়ে দলকে এগিয়ে দিয়েছিলেন রবার্ট লেওয়ানডস্কি। কিন্তু দ্বিতীয়ার্ধে জিরোনার দলের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না তারা। দশ মিনিটের মধ্যে বার্সাকে হজম করতে হল তিন গোল। ৬৫ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন পোর্তু। ৬৭ মিনিটে আর একটি গোল করেন জিরোনার লেফট ব্যাক মিগুয়েল গুটিরেজ।

আরও পড়ুন: মোহনবাগানের স্বপ্নভঙ্গ, আইএসএল কাপ মুম্বাই সিটি এফসির
কাদিজের বিরুদ্ধে জয়ের পর ৩৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৮৭। বার্সেলোনাকে জিরোনা হারিয়ে উঠে এল দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট পয়েন্ট ৭৪। বাকি চার ম্যাচ জিতলেও তারা রিয়ালকে ধরতে পারবে না। সমসংখ্যক ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছে বার্সেলোনা।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক