Home » দেশে সোমবার চতুর্থ দফার ভোটে নজরে অন্ধ্র প্রদেশ

দেশে সোমবার চতুর্থ দফার ভোটে নজরে অন্ধ্র প্রদেশ

সময় কলকাতা ডেস্ক,১৩ মে :  2024 Lok Sabha Elections অষ্টাদশ লোকসভা নির্বাচনপর্বে সোমবার চতুর্থ দফার লোকসভা ভোট। ইতিমধ্যেই তিন দফার ভোট হয়ে গিয়েছে। ১৩ মে,সোমবার চতুর্থ দফার ভোট যা শেষ হতেই দেশের এবারের নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি কেন্দ্রের ভোটদান পর্ব সম্পন্ন হয়ে যাবে । সোমবার ১০ টি রাজ্যে ৯৬ টি কেন্দ্রে ভোট। পাশাপাশি অন্ধ্র প্রদেশে রয়েছে বিধানসভা ভোট।

তিন দফায়, হয়ে গিয়েছে ২৮৩ লোকসভা কেন্দ্রে ভোট। চতুর্থ দফায় ৯৬ টি কেন্দ্রে লড়াই। এরমধ্যে অন্ধ্র প্রদেশে রয়েছে ২৫ কেন্দ্রে ভোট এবং তেলেঙ্গানায় ১৭ টি কেন্দ্রে ভোট। উত্তরপ্রদেশে ১৩ টি , মহারাষ্ট্রে ১১ টি, বঙ্গে ও মধ্যপ্রদেশে ৮ টি করে লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে ভোটদান পর্ব। এছাড়া বিহারে ৫টি , ঝাড়খন্ড ও ওড়িশায় ৪টি করে আসনে ভোট এবং জম্মু-কাশ্মীরে একটি কেন্দ্রে ভোটদান পর্ব চলবে।

সোমবার অন্ধ্র প্রদেশে  যেমন ২৫ টি লোকসভা কেন্দ্রে ভোট যা চতুর্থ দফার ভোটে দেশে সর্বাধিক তেমনই অন্ধ্র প্রদেশে ১৭৫ টি আসন সম্পন্ন বিধানসভার ভোট। স্বাভাবিকভাবেই ১৩ মে  দিনটিতে বিশেষ নজরে অন্ধ্র প্রদেশে।।

About Post Author