সময় কলকাতা ডেস্ক, ১৪ মেঃ আসানসোলের বিশেষ আদালতে আত্মসমর্পণের পরেই শর্তসাপেক্ষে জামিন পেলেন কয়লা পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন লালা। মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী লালার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। জানা গিয়েছে, ২১ মে এই মামলায় চার্জ গঠনের পর ট্রায়াল শুরু হবে। এদিন আদালত লালাকে জামিন মঞ্জুরের পাশাপাশি নির্দেশ দিয়েছেন, যতদিন না ট্রায়াল শেষ হচ্ছে, ততদিন অনুপ নিজের বাড়ি অর্থাৎ পুরুলিয়ায় নিতুরিয়া থানা এলাকা থেকে ৫০ কিলোমিটারের বাইরে বেরতে পারবেন না।
আরও পড়ুন Ketugram Murder: কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ২, অভিযোগের তির CPIM-এর দিকে
প্রসঙ্গত, ২০২০ সালে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। সেসময় অনুপ মাঝি অর্থাৎ লালার বাড়ি, অফিসে চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর লালার সঙ্গী গুরুপদ মাজি-সহ বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়। যদিও সিবিআইয়ের পাশাপাশি কয়লা পাচারকাণ্ডের তদন্ত করছে ইডিও। কিন্তু সেই মামলায় রক্ষাকবচ মেলেনি লালার।
অন্যদিকে, সিবিআই সূত্রে আগেই জানা গিয়েছিল, লালার সঙ্গে গরু পাচারে অভিযুক্ত এনামুল হকেরও যোগাযোগ ছিল। তদন্তকারিদের দাবি, কয়লা পাচারের সময় এনামুলের সিন্ডিকেটেরই সাহায্য নিতেন লালা। উত্তরবঙ্গ ছাড়াও বংলার প্রতিবেশী রাজ্যগুলিতেও ছড়িয়ে ছিল পাচারের জাল। সিবিআই-এর আরও দাবি, রাজনৈতিক মদতের পাশাপাশি লালার সঙ্গে পুলিশ প্রশাসন, ইস্টার্ন কোল্ডফিল্ড ও রেলকর্তাদের একাংশেরও যোগাযোগ ছিল।
#Coalsmugglingcase
#অনুপমাঝি
#কয়লাপাচারমামলা


More Stories
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
শাবকহারা উদ্বিগ্ন-উন্মত্ত মা গন্ডারের মৃত্যু ফালাকাটায়
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !