সানি রায় ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : হাতি কাহা কাহা চলে ছড়াটির প্রথম দুটি লাইন হল হাতি রাজা কোথায় যাও?শুঁড় দুলিয়ে কোথায় যাও? বাস্তব হল, আপন মেজাজে চলেন রাজা আর তাই হাতির নাম গজরাজ। হাতির খিদে পায়। ডুয়ার্সের ডায়নার জঙ্গলের হাতিদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। বুধবার রাতে ডায়নার জঙ্গল থেকে বেরিয়ে গজরাজের পাল খাবারের সন্ধানে বেরিয়ে লালঝামেলা বস্তির দিকে গিয়েছিল। জনবসতি ও জাতীয় সড়কের মধ্যে গজরাজের গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খেতে হয়। ফেরার পথে আটকে পড়া হাতির পালের জন্য ডায়না রেঞ্জের সাম্য রায় ও খুনিয়া রেঞ্জের নির্মল এক্কার নেতৃত্বে বনকর্মীরা প্রথমেই জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেনএবং ধীরে ধীরে পাশের ডায়নার জঙ্গলে প্রবেশ করানো গেলেও বিষয়টি হইচই ফেলেছে। তবে এরকম ঘটনা নতুন কিছু নয়।
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার ডুয়ার্স অঞ্চলে অবস্থিত ডায়না জঙ্গল হাতিদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাসস্থান এবং যাতায়াতের প্রধান করিডোর। এই জঙ্গল ও তার পার্শ্ববর্তী ডায়না নদী সংলগ্ন এলাকা বন্য হাতিদের অবাধ বিচরণের জন্য পরিচিত। ডায়না জঙ্গল থেকে হাতির দল প্রায়ই পার্শ্ববর্তী রেতি জঙ্গল, মোরাঘাট জঙ্গল বা গরুমারা জাতীয় উদ্যানের দিকে যাতায়াত করে। খাবারের খোঁজে এই অঞ্চলের হাতির দল অনেক সময় ডায়না জঙ্গল পার হয়ে প্রতিবেশী দেশ ভুটানের পাহাড়েও চলে যায় এবং পরে আবার জাতীয় সড়ক পেরিয়ে জঙ্গলে ফিরে আসে। বর্ষাকালে বা পাহাড়ি ঢলের সময় ডায়না নদীর জলস্তর বেড়ে গেলে নদী পার হতে গিয়ে অনেক সময় বুনো হাতিরা মাঝনদীতে আটকে পড়ে। বুধবার তারা আটকে পড়েছিল জাতীয় সড়ক ও জনবসতির মাঝে। গজরাজদের খিদে পায়। খাবারের সন্ধানে তারা গজরাজ কাহা কাহা যায়!
হাতি কাহা কাহা চলে #ডায়নারজঙ্গল #জলপাইগুড়ি
আরও পড়ুন জামাইষষ্ঠীর নতুন অতিথি,গাছ থেকে আম পেড়ে খেল হাতি


More Stories
হরিণের পালের নতুন জীবন দিলেন অবোধেশ- মনোহর
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ