Home » England National Football Team: তারুণ্যে ভর করে ইউরো অভিযানে সাউথগেটের ইংল্যান্ড

England National Football Team: তারুণ্যে ভর করে ইউরো অভিযানে সাউথগেটের ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ মেঃ আগামী জুন-জুলাই মাসটা ফুটবল ভক্তদের কাছে রীতিমতো উৎসবের।  কোপা আমেরিকার পাশাপাশি জুন মাস থেকে শুরু হতে চলেছে উয়েফা ইউরো কাপ। মঙ্গলবার ইউরো জয়ের যুদ্ধে নামার জন্য ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করলেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। এই স্কোয়াডে রয়েছে একাধিক চমক। দল ঘোষণার আগেই কিছুটা গুঞ্জন ছিল, বাদ পড়তে পারেন তারকা ফুটবলার মার্কাস র‍্যাশফোর্ড। সাউথগেটের আজ ঘোষণা করা স্কোয়াডে সেই গুঞ্জনটাই সত্যি প্রমাণিত হলো। ইউরোর জন্য ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড।

আরও পড়ুনঃ Optical Illusion: মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

শুধু র‍্যাশফোর্ডই নন, ইউরো জয়ের যুদ্ধে এদিন সাউথগেটের ঘোষিত ৩৩ জনের স্কোয়াডে জায়গা  হয়নি জর্ডান হেন্ডারসন, জেডন সাঞ্চো, রহিম স্টারর্লিং, বেন চিলওয়েল, এরিক ডায়ার, রিস জেমস এবং বেন হোয়াইটের মতো তারকাদের। কেউ বাদ পড়েছেন চোটের কারণে, তো আবার কেউ বাজে পারফরম্যান্সের কারণে। জানা গিয়েছে, সম্প্রতি বাজে পারফরম্যান্সএর কারণে বাদ পড়েছেন র‍্যাশফোর্ড। চোটের কারণে দলে জায়গা হয়নি হেন্ডারসনের । তবে সাঞ্চোর বাদ পড়াতে অবাক হয়েছেন ফুটবল মহলের একাংশ । কারণ বরুসিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাঞ্চো।

https://x.com/England/status/1792903206059593988

আরও পড়ুনঃ Argentina National Football Team: লাতিন আমেরিকা ফুটবলে সেরার যুদ্ধে দল ঘোষণা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের

আরও পড়ুনঃ Mohammedan Sporting Club: রেকর্ড সাইনিং মহামেডানের, যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

তবে অভিজ্ঞ র‍্যাসফোর্ড,হেন্ডারসন,সাঞ্চোরা বাদ পড়লেও সাউথগেটের দলে জায়গা পেয়েছেন একাধিক তরুণ ফুটবলার। ইউরোর এই প্রাথমিক দলে অভিষেকের  অপেক্ষায় আছেন পাঁচ ফুটবলার জার্ড ব্রান্থ ওয়েট, কার্টিস জোনস, জারেল কানশা,  অ্যাডাম ওয়ারটন এবং জেমস ট্রাফোর্ড। ইংল্যান্ড দল অনুশীলন শুরু করবে আগামী ২৯ মে বুধবার। এরপর ইউরোর প্রথম  প্রস্তুতি ম্যাচে ৩ জুন তাদের প্রতিপক্ষ বসনিয়া এবং ৭ জুন ‘থ্রি লায়নস’রা খেলবে আইসল্যান্ডের বিপক্ষে। ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোর জয়ের যাত্রা শুরু করবে তারা। গ্রুপ সি তে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী স্লোভেনিয়া, সার্বিয়া ও ডেনমার্ক।

About Post Author