Home » Mohammedan Sporting Club: রেকর্ড সাইনিং মহামেডানের, যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

Mohammedan Sporting Club: রেকর্ড সাইনিং মহামেডানের, যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ মেঃ ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) খেলে ফেলেছে বাংলার দুই বড় প্রধান মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants) ও ইমামী ইস্টবেঙ্গল (Emami East Bengal)। আগামী মরশুমে ISL-এ অংশগ্রহণ করতে চলেছে কলকাতা ময়দানের আর এক বড় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। এবারের আই লিগ জয়ী দল তারা। ফলে দলের অন্দরে রয়েছে বাড়তি উন্মাদনা। ISL-এর জন্য  বেশির ভাগ দলই তাদের বেঞ্চ গুছিয়ে ফেলেছে। এবার সেই তালিকায় যোগ দিল মহামেডানও। ইতিমধ্যে তাদের  কোর ভারতীয় স্কোয়াড ধরে রাখতে সক্ষম হয়েছে সাদা-কালো বাহিনী। এবার তাঁদের লক্ষ্য বিদেশী ফুটবলারদের দিকে।

আরও পড়ুনঃ Argentina National Football Team: লাতিন আমেরিকা ফুটবলে সেরার যুদ্ধে দল ঘোষণা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের

জানা গিয়েছে, ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ফ্রাঙ্কা ফ্রেইসের সঙ্গে যোগাযোগ করেন মহামেডান কর্তারা।  মনে করা হচ্ছে সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী মরশুমে সাদা-কালো জার্সী গায়ে মাঠে নামতে চলেছেন এই রাইট উইঙ্গার। বর্তমানে তাঁর মার্কেট ভ্যালু ৬ কোটি টাকা। শেষ মরশুমে তিনি খেলেছেন বুলগেরিয়ার প্রথম টায়ারের লিগ এফবেট লিগার দল লোকোমোটিভ সোফিয়ার হয়ে। তার আগে ব্রাজিলের বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে দেখা গিয়েছে ৫ ফুট ৮ ইঞ্চির ফুটবলারটি। কমার্শিয়াল, ক্রুজেরো-সহ একাধিক ক্লাব রয়েছে সেই তালিকায়।

আরও পড়ুনঃ Lok Sabha Election 2024: প্রাক্তন ফুটবলার নাকি প্রাক্তন মেয়র? হাওড়া লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসবেন? তরুণ বামপ্রার্থী কী আদৌ কোনও প্রভাব ফেলতে পারলেন?

আরও পড়ুনঃ Iran President Ibrahim Raisiঃ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির, শোকজ্ঞাপন মোদির

তবে শেষ দুই বছরে তিনি খেলেছেন বুলগেরিয়ার লিগে। লকোমোটিভের হয়ে ৫৬ টি ম্যাচ খেলেছেন। করেছেন ৮টি গোল। রাইট উইং পজিশন ছাড়াও ফ্রাঙ্কা অ্যাটাকিং মিডফিল্ডে খেলতেও পারদর্শী। গোল করার পাশাপাশি সতীর্থ ফুটবলারকে দিয়ে গোল করাতেও দক্ষ ফ্রাঙ্কো। ফুটবল মস্তিষ্কের কারণে বিপক্ষের রক্ষণে ত্রাসের সঞ্চার করেন। বল কন্ট্রোল, পাসিং সেন্সের কারণে জনপ্রিয় এই ফুটবলার। নতুন পরিবেশে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার।

About Post Author