Home » Cyclone ‘Remal’: রবিবারই মাঝরাতে ১৩০ কিমি গতিতে আছড়ে পড়বে সাইক্লোন ‘রেমাল’, ১৩০ কিমি বেগে বইবে ঝড়

Cyclone ‘Remal’: রবিবারই মাঝরাতে ১৩০ কিমি গতিতে আছড়ে পড়বে সাইক্লোন ‘রেমাল’, ১৩০ কিমি বেগে বইবে ঝড়

সময় কলকাতা ডেস্ক, ২৬ মেঃ রবিবারই মাঝরাতেই আছড়ে পড়বে সাইক্লোন ‘রেমাল’। রবিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবন থেকে শুরু করে কলকাতা, দুই ২৪ পরগণা সহ একাধিক জেলায়। এদিন কলকাতায় ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে বৃষ্টির লাল সতর্কতা। ৫ থেকে ৬ ঘণ্টার মধ্যে বেড়ে যেতে চলেছে রেমালের শক্তি। ফলে তা ‘সিভিয়ার সাইক্লোন’ এ রূপান্তরিত হবে। হাওয়া অফিস সূত্রে খবর, ২৬ মে, রবিবার রাত ১১ টা থেকে ১ টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে ‘রেমাল’। বেলা বাড়তেই দুর্যোগ বাড়বে।

আরও পড়ুন   শনিবার রাতেই তৈরি হবে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’, বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা

বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলায়। এছাড়াও রবিবার বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে। বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু অংশে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বিকেল ৫টার পর অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। লালবাজারে খোলা হয়েছে কন্ট্রোল রুম। শেষ খবর অনুযায়ী, ২৬ মে, রবিবার রাত ১১ টা থেকে ১ টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে ‘রেমাল’। আপাতত তা বঙ্গোপসাগরে ফুঁসতে শুরু করেছে। ধীরে ধীরে তা এগোচ্ছে। সাগরদ্বীপ থেকে ৩৩০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। ক্যানিং থেকে রেমালের দূরত্ব ছিল ৩৬০ কিলোমিটার। আগামী ৬ ঘণ্টার মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল।

এরপর রবিবার মাঝ রাতে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝে এই সাইক্লোন আছড়ে পড়তে পারে বলে জানা যাচ্ছে। সেই সময় এই সাইক্লোনটির গতিবেগ হতে পারে সর্বোচ্চ ঘণ্টায় ১৩০ কিলোমিটার। হাওয়া বইতে পারে ১৩৫ কিলোমিটার বেগে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থার করছে। ক্যানিং থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং সাগরদ্বীপ থেকে ৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি। গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে সরবে বলেই খবর। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রচুর বৃষ্টি হবে। সেইসঙ্গে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিন আংশিক মেঘলা থাকবে শহর কলকাতার আকাশ। তাপমাত্রাও একধাক্কায় কমবে অনেকটাই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ।

#সাইক্লোন ‘রেমাল’

#CycloneRemal

#Latestbengalinews

About Post Author