Home » ইলিশ কিংবা ভেটকি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মোচার পাতুরি

ইলিশ কিংবা ভেটকি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন মোচার পাতুরি

সময় কলকাতা ডেস্ক, ২৯ মেঃ মোচা খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। গরম ভাতের সঙ্গে মোচার যে কোনো আইটেম একেবারে জমে যায়। পাতুরি মানেই কি ইলিশ? অথবা ভেটকি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক মোচার পাতুরি। মোচার স্বাদ একটু অন্যরকম ভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন কলা পাতায় মোচার পাতুরি। গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে এই মোচার পাতুরি। মোচার পাতুরি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   Mizoram Quarry Collapse: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে মিজোরামের পাথর খনিতে ভয়াবহ ধস, মৃত অন্তত ১৫, নিখোঁজ একাধিক

উপকরণ
মোচা সেদ্ধ: ১০০ গ্রাম
পোস্ত-সর্ষে বাটা: ২ চামচ
নারকেল কোরা: ২ চামচ
সর্ষের তেল
কাঁচা লঙ্কা বাটা
নুন, চিনি: স্বাদ মতো
কলাপাতা

আরও পড়ুন   ধর্মীয় স্থানের সামনে কাঁধে কাঁধ মিলিয়ে অতন্দ্র প্রহরায় দুই সম্প্রদায়ের মানুষ, সম্প্রীতির সুবাতাস বইছে ধূপগুড়িতে

রন্ধন পদ্ধতি
প্রথমেই কলাপাতা ৩০ সেকেন্ড গরম জলে ভিজিয়ে রাখুন। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা মিক্সিতে বেটে নিন। মোচা বাটার সঙ্গে নুন-চিনি, সর্ষে-পোস্ত বাটা ও নারকেল কোরা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। মোচা বাটার মাখা ভাপানোর আগে লঙ্কা বাটা ও সর্ষের তেল মাখিয়ে নিন। কলাপাতার মধ্যে ২ চামচ মোচা বাটা নিয়ে পাতুরির মতো মুড়ে ফেলে টুথপিক গেঁথে নিন। তাওয়ায় তেল লাগিয়ে কলাপাতা মোড়া মোচা বাটা এপিঠ ওপিঠ করে সেঁকে নিন ভাল করে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মোচার পাতুরি।

আরও পড়ুন   IPL 2024: দুই আইয়ারের যুগলবন্দী, হায়দ্রাবাদকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স

আরও পড়ুন  নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই

#মোচারপাতুরি

#mochapaturi

About Post Author