সময় কলকাতা ডেস্ক, ২৮ মেঃ রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছে পড়ে অতি তীব্র ঘূর্ণিঝড় রেমাল। প্রায় ১৩৫ কিমি বেগে আছড়ে পড়ে। ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হয় সমুদ্রে। সমুদ্রের পাশাপাশি নদীতে ও তৈরি হয় প্রবল জলোচ্ছ্বাস। এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশ ও ভারত মিলিয়ে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় ও দুর্যোগের জেরে উপকূলীয় এলাকার ৩৭ লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৫ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আর আংশিক ক্ষতি হয়েছে প্রায় ১ লাখ ১৫ হাজার ঘরবাড়ি। তবে, ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর তাণ্ডব শুধু বাংলা নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর-পূর্বের রাজ্য মিজোরামও।
আরও পড়ুন Wriddhiman Saha: মমতাকে দেওয়া কথা রাখলেন, সৌরভ সাক্ষাতেই ‘ঘর ওয়াপসি’ বাংলার ঋদ্ধির
ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার ভোরে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে মিজোরামে। আর এই ঝড়-বৃষ্টির কারণে মিজোরামের আইজলে এক পাথর খনিতে ধস নেমেছে। এই ঘটনায় ইতিমধ্যে ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। যে ১০ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৭ জন রাজ্যেরই বাসিন্দা, বাকি তিনজন ভিনরাজ্যের। অন্যদিকে, বহু শ্রমিক ধসের নিচে চাপা পড়েন আছেন বলে আশঙ্কা। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ি থেকে শুরু করে ৬ নং জাতীয় সড়কে ধসের কারণে বাকি দেশের থেকে কার্যত বিছিন্ন হয়ে গেছে আইজল। তাছাড়া আরও একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধসের কারণে। এদিকে, তীব্র ঝড়-বৃষ্টির কারণে মিজোরামের সব স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সরকারি অফিসের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রেমালের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবার সকাল থেকেই দুর্যোগ শুরু হয়েছে জেলায় জেলায়। অতিভারী বৃষ্টি হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। উপকূল এলাকায় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সমুদ্রে এক থেকে তিন মিটার অবধি জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। ফলে উপকূল এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যাপক হয়েছে। রবিবার থেকেই বাংলাদেশের ১৫ জেলাতে জলোচ্ছ্বাসের সর্তকতা জারি করা হয়েছিল। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ফেনি, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি ছিল। হাওয়া অফিস জানিয়েছে, ‘রেমাল’-এর প্রভাবে শুধু ঘূর্ণিঝড় নয়, প্রবল জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার পর্যন্ত।
#MizoramQuarryCollapse
#cyclone’Renal’
#Latestbengalinews
#ঘূর্ণিঝড়’রেমাল’


More Stories
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
বিস্ফোরক সাংসদ সুখেন্দু শেখরের ইস্তফা ও পদত্যাগ