সময় কলকাতা ডেস্ক, ২৯ মেঃ ভারতীয় নারীশক্তির জয়জয়কার। এবার রাষ্ট্রসঙ্ঘের বিশেষ সম্মান পাচ্ছেন ভারতীয় সেনার মেজর রাধিকা সেন । রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীর সদস্য মেজর রাধিকা। আগামী ৩০ মে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর হাতে তুলে দিতে চলেছেন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড।
আরও পড়ুন Jadavpur University: ছাত্রমৃত্যুর জের, হস্টেল পড়ুয়াদের জন্য কড়া পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
এর আগে ২০১৯ সালে এই পুরস্কার পেয়েছিলেন ভারতীয় সেনার মেজর সুমন গাওয়ানি। দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনের দায়িত্বে ছিলেন তিনি। এই পুরস্কার প্রসঙ্গে মেজর রাধিকা সেনের (Radhika Sen) প্রশংসা করে রাষ্ট্রংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘উনি একজন সত্যিকারের লিডার ও রোল মডেল। এই সম্মান সমস্ত শান্তিরক্ষীদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি। এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা জোগাবে। লিঙ্গ সংবেদনশীলতা বজায় রেখে শান্তিরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। এই দায়িত্ব শুধুমাত্র আমাদের নারীদের একার দায় নয়।’
উল্লেখ্য, হিমাচল প্রদেশের বাসিন্দা রাধিকা সেন ২০১৬ সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন। ২০২৩-এ রাষ্ট্রসঙ্ঘের অর্গানাইজেশন স্টেবিলাইজেশন ইন দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর সদস্য হন তিনি। মোনুস্কোর ইন্ডিয়ান র্যাাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডারের দায়িত্ব সামলেছেন রাধিকা। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত এই দায়িত্বেই ছিলেন তিনি। প্রসঙ্গত, বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং আইআইটি বম্বে থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছিলেন। এরপর তিনি ভারতীয় সেনায় যোগদান করেন। রাষ্ট্রসঙ্ঘের শান্তিবাহিনীর সদস্য হয়ে তিনি শিশু এবং মহিলাদের হয়ে দারুণ কাজ করেছেন।
#IndianArmyMajorRadhikaSen
#UnitedNations
#ভারতীয়সেনারমেজররাধিকাসেন
#Latestbengalinews


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের