সময় কলকাতা ডেস্ক, ৩১ মেঃ দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতা শুরুর দুই দিন আগে বাইশ গজে ধামাকা দেখাল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ত্রিনিদাদ ও টোবাগোর কুইন্স পার্ক ওভালে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তারা।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৫৭ রান তোলে এ বারের বিশ্বকাপের অন্যতম আয়োজকরা। সৌজন্যে লখনউ তারকার নিকোলাস পুরানের বিধ্বংসী ইনিংস। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২২ রানে থামতে হয় অজিদের।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ।তাদের দুই তারকা পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগায় উইন্ডিজ ব্যাটাররা।শুরু থেকে বড় শট খেলে রান তুলতে থাকেন দুই ওপেনার সাই হোপ ও জনসন চার্লস।
আরও পড়ুন Donald Trump ঃ পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প
প্রথম তিন ওভারের মধ্যে ৩৮ রান তুলে ফেলেন ওপেনার জুটি। সাই হোপ ১৪ রানের মাথায় আউট হতে বিপদ আরও বাড়ে অস্ট্রেলিয়ার। কারণ তিন নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিং করতে শুরু করেন নিকোলাস পুরান। জস হেজেলহুড সহ বাকি বোলারদের নিয়ে ছেলেখেলা করেন লখনউ তারকা। ২৫ বলে ৭৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি। মারেন ৫ টি চার ও ৮ টি ছয়। অ্যাডাম জাম্পা তাকে না ফেরালে আরও বড় রান তুলতে পারত উইন্ডিজরা। পুরান ফিরলেও ব্যাটিং আগ্রাসন বন্ধ হয়নি স্বাগতিকদের।দলের হাল ধরেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। তৃতীয় উইকেটে দলের রানকে এগিয়ে নিয়ে যান চার্লস-পাওয়েল জুটি। ৪০ রান করে ফেরেন চার্লস। পাওয়েলের ব্যাট থেকে আসে ২৫ বলে ৫২ রানের ইনিংস। চারটি করে চার ও ছয় মারেন উইন্ডিজ অধিনায়ক। শেষের দিকে নেমে ১৮ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শেরফান রাডারফোর্ড।
অজিদের হয়ে দুটি উইকেট নেন জাম্পা। অ্যাস্টন অ্যাগার ও টিম ডেভিড একটি করে উইকেট নেন। কিন্তু পাঁচজন বোলারের প্রত্যেকে প্রতি ওভারে দশের বেশি রান খরচ করেছেন।
রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি অস্ট্রেলিয়া। গতিতে রান তুললেও পাওয়ার প্লে-তে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারাতে হয় তাদের। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও অ্যাস্টন আগার দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। চার নম্বরে নেমে কিছুটা লড়াই দিলেন জশ ইংলিস। ৩০ বলে করেন ৫৫ রান। মারেন ৫ চার ও ৪ ছয়। ডেভিডের ১২ বলে ২৫, ম্যাথু ওয়েডের ১৪ বলে ২৫ ও এলিসের ২২ বলে ৩৯ রানের ইনিংস ব্যবধান কমিয়েছে। উইন্ডিজের হয়ে আলজারি জোসেফ ও গুড়াকেশ মোতি নেন ২টি করে উইকেট।


More Stories
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?
আবার বাংলাদেশের কাছে হার পাকিস্তানের