Home » আবার ভোট বারাসাতে ও মথুরাপুরে

আবার ভোট বারাসাতে ও মথুরাপুরে

আবুল কায়েম গাজী, সময় কলকাতা, ২ জুন : শনিবার ভোট হয়েছিল বারাসাত লোকসভা কেন্দ্রে। মঙ্গলবার বাকি ৫৪২ টি কেন্দ্রের মত বারাসাতের ফল প্রকাশ হবে। এরই মধ্যে মথুরাপুর লোকসভার কাকদ্বীপের ২৬ নম্বর বুথের পাশাপাশি বারাসাত লোকসভার দেগঙ্গার ৬১ নম্বর বুথে আবার নতুন করে ভোট হবে। স্বাভাবিক নিয়ম মেনে সকাল ৭ টা থেকে সন্ধে ছটা ৬টা পর্যন্ত ভোটদান পর্ব চলবে।

আরও পড়ুন সাকোয়াঝোরা: নামেই উপস্বাস্থ্য কেন্দ্র,জল থইথই , পার্থেনিয়ামের অবাধ বংশবিস্তার!

উল্লেখ্য, দেগঙ্গা অঞ্চলের ভোট এবার বারাসাত লোকসভা কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে এবং দেগঙ্গা বিধানসভায় তৃণমূলের লিড কতটা থাকে তা এবারের বারাসাত লোকসভা ভোটের অন্যতম ফ্যাক্টর। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কাকলি ঘোষ দস্তিদার নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বীকে হারান ১: লক্ষ ১০ হাজার ভোটে হারিয়ে দিয়েছিলেন। দেগঙ্গা বিধানসভা কেন্দ্রই কাকলি ঘোষ দস্তিদারের প্রধান সহায়ক কেন্দ্র ছিল। দেগঙ্গায় ৭৪ হাজার ভোটের লিড পেয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। এবার কী হয় সেটাই দেখার।

আরও পড়ুন বসিরহাট লোকসভা কেন্দ্রে সম্ভাব্য বিজয়ী কে?

About Post Author