সময় কলকাতা ডেস্ক, ২ জুন : বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভা ক্ষেত্র তিনবারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের জয়ের প্রধান নির্ণায়কের ভূমিকা নিতে পারে। আবার তৃণমূলের অস্বস্তি বাড়াতে পারে, কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলতে পারে দেগঙ্গাই।বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গার তৃণমূলে কী গোপনে ক্ষয়কার্য? কদম্বগাছির এক এলাকায় কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে। কর্মীদের একাংশ সেরকমই অভিযোগ তুলছেন।
কোথায় বিপত্তি? বারাসাত লোকসভা কেন্দ্রের কদম্বগাছি পঞ্চায়েতের ৬১ নম্বর বুথে গতকাল তৃণমূলে এজেন্ট জাকির হোসেন ছাপ্পা ভোট দিয়েছে এমনটাই অভিযোগ ওঠায় তাকে পুলিশ তাকে পাকড়াও করে বলে জানা গিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দেয় দেগঙ্গর ৬১ নম্বর বুথে । সেই খবর পেয়েই স্থানীয় তৃণমূল নেতৃত্ব অঞ্চল সভাপতি নিজামুল কবীর, ব্লক সভাপতি ইচ্ছা হোক সরদার এবং জেলা পরিষদের সদস্য মিন্টু সাহাজি এলাকায় আসেন। তারা এলাকায় এসে বিরোধীদের সাথে বৈঠক করছে এমনই অভিযোগ তুলে জেলা পরিষদের সদস্যর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূল কর্মীদের। ঘটনাস্থলে যায় দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের হাত থেকে তৃণমূল নেতৃত্বকে উদ্ধার করে পুলিশ।

বসিরহাট লোকসভা কেন্দ্রে সম্ভাব্য বিজয়ী কে?
স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, অঞ্চল সভাপতি নিজামুল কবীর আইএসএফের সাথে ষড়যন্ত্র করছে। আরও অভিযোগ, চক্রান্ত করে তৃণমূল কর্মীদের ফাঁসানো ও মারধরের চেষ্টা করছে। যে তৃণমূল কর্মীদের গ্রেফতার করা হয়েছে তাদের গতকাল রাতেই পুলিশ ছেড়ে দেবে বলেছিল কিন্তু নিজামুল কবীরের ফোনের কারণেই তাদেরকে ছাড়া হয়নি এমনটা অভিযোগ বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের। যদিও নিজামুল কবীর এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তৃণমূলের উচ্চ নেতৃত্বের কাছে বিষয়টি পৌঁছেছে। তৃণমূলের একটি সূত্রের খবর, ভোটে কাকলি ঘোষ দস্তিদারের জয়ের ফল হাতে এলেই গোষ্ঠীদ্বন্দ্বের যাবতীয় কারণকে এবং গণতান্ত্রিক পদ্ধতির আইনবিরোধী কার্যকলাপকে সমুলে উপড়ে ফেলা হবে। উত্তর ২৪ পরগনা জেলার এক শীর্ষ নেতা জানিয়েছেন, যাদের কাজে দলের মাথা সামান্যতম হেঁট হতে পারে তাঁদের ছেঁটে ফেলতে কসুর করা হবে না। দাবি করা হয়েছে, তৃণমূলের জেলা উচ্চনেতৃত্ব কোনওরকম বিশৃঙ্খলা বরদাস্ত করতে নারাজ।।
আরও পড়ুন আবার ভোট বারাসাতে ও মথুরাপুরে


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
বারাসাতে মেট্রো রেল নিয়ে সংসদে মুখর কাকলি ঘোষ দস্তিদার ঠিক কী বললেন?
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে