Home » আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে

আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে

Oplus_131072

সময় কলকাতা, ৩০ সেপ্টেম্বর : একদিন আগেও মসৃণ ভাবে চলেছে রেস্টুরেন্ট। সাজানো ফুড প্লাজা একরাতেই চুরমার। উত্তর ২৪ পরগনার আমডাঙার ঘটনা। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কী হয়েছিল উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা থানার অন্তর্গত ভালুকা মন্ডৌরি বাস স্ট্যান্ড সংলগ্ন  দোকানে? বুধবার মধ্যরাতে  আনুমানিক  ১টা নাগাদ কিছু  দুষ্কৃতী রাস্তা থেকে ইট মেরে দোকানটিকে ভাঙচুর করে এবং দোকানের সামনে লাগিয়ে রাখা ক্যামেরা খুলে নিয়ে চলে যায়। দোকানের মালিক নুরুল হাসান সকালে দোকান খুলতে এসে দেখেন , দোকানের সামনের সব কাজ ভাঙ্গা এবং ক্যামেরা চূর্ণ-বিচূর্ণ অবস্থায় পড়ে  রয়েছে।  আমডাঙ্গা থানা কে ঘটনাটি জানানো হয়। অতঃপর থানা থেকে ঘটনার স্থান পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে দোকান মালিকের সুস্পষ্ট অভিযোগ যে আগেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দোকানে চড়াও হয়েছিল।।

About Post Author