Home » ভোটের শেষদিনে হিটস্ট্রোকে উত্তরপ্রদেশে এক ভোটার সহ ৩৩ জন ভোটকর্মীর মৃত্যুর কথা জানাল নির্বাচন কমিশন

ভোটের শেষদিনে হিটস্ট্রোকে উত্তরপ্রদেশে এক ভোটার সহ ৩৩ জন ভোটকর্মীর মৃত্যুর কথা জানাল নির্বাচন কমিশন

সময় কলকাতা ডেস্ক, ২ জুন : ৩৩ জন ভোটকর্মীর মৃত্যু হিট স্ট্রোকে উত্তরপ্রদেশে শেষ দফার নির্বাচনের শেষ দিনে। উত্তরপ্রদেশের  নির্বাচন কমিশন  এমনটাই জানিয়েছে। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক  নবদীপ রিনোয়া  জানিয়েছেন উত্তরপ্রদেশের বিভিন্ন লোকসভা কেন্দ্রে সপ্তম দফার নির্বাচনে  হিটস্ট্রোকের বলি হয়েছেন অসংখ্য মানুষ যারা মূলত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবের আয়োজনে নিযুক্ত ছিলেন ।

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, যারা মারা গিয়েছেন তাদের মধ্যে হোমগার্ড, সাফাইকর্মী ও ভোটকর্মীরা রয়েছেন। বালিয়াকেন্দ্রে এক ভোটারও ভোট দিতে এসে হিটস্ট্রোকে মারা যান বলে জানানো হয়েছে। সিকান্দরপুর এলাকায় বুথের মধ্যেই তিনি পড়ে গিয়ে মারা যান। প্রসঙ্গত, ১ জুন,শনিবার উত্তরপ্রদেশের ১৩ টি লোকসভা কেন্দ্রে ভোটদান পর্ব ছিল। একদিনে এক রাজ্যে  ভোটচলাকালীন ৩৩ জনের মৃত্যুর ঘটনা বিরল ও মর্মান্তিক।।

আরও পড়ুন মে মাসের তাপপ্রবাহে হিটস্ট্রোকে দেশে মৃত্যু ৪৬ জনের

About Post Author