Home » Lok Sabha Election 2024: কমিশনের নির্দেশে বারাসত এবং মথুরাপুরের দুই বুথে চলছে লোকসভা ভোটের পুনর্নির্বাচন

Lok Sabha Election 2024: কমিশনের নির্দেশে বারাসত এবং মথুরাপুরের দুই বুথে চলছে লোকসভা ভোটের পুনর্নির্বাচন

সময় কলকাতা ডেস্ক, ৩ জুনঃ লোকসভা ভোটের পুনর্নির্বাচন চলছে সোমবার। বারাসত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দু’টি বুথে রিপোলের কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মত সোমবার সকাল ৭টা থেকে সেখানে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভার অন্তর্গত ৬১ নম্বর কদম্বগাছি সর্দার পাড়ার একটি এবং দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত ২৬ নম্বর আড্ডিরমহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠ বুথে আজ পুনর্নির্বাচন হচ্ছে।

আরও পড়ুন   এক্সিট পোল ও বুথফেরত সমীক্ষা সম্পর্কে কী বললেন রাহুল গান্ধী?

সপ্তম তথা শেষ দফায় বারাসাত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল গত শনিবার। বিভিন্ন জায়গা থেকে ওইদিন বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর আসে। গুচ্ছ অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে। ওইদিন ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন। রিটার্নিং অফিসারদের কাছ থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতেই কমিশনের এই সিদ্ধান্ত। আগামী ৪ জুন ফলাফল ঘোষণা হবে গোটা দেশেই। তার আগে সোমবার এই দুটি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। এদিন ভোট শুরু হতেই গ্রামের ভেতরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের রুট মার্চ চলছে। মোট ৭১৫ জন ভোটার রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এদিকে, ছাপ্পা মারার অভিযোগে একজনকে পুলিশ গ্রেফতার করেছে, পাশাপাশি একজনকে আটক করেছে। পাশাপাশি যারা ভোট করানোর দায়িত্বে ছিলেন তাদের নামেও অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৪ জুন ভোটগণনা হবে। রাজ্যে মোট ৩৯৪ টি স্টংরুম করা হয়েছে। ইভিএম এবং ভিভিপ্যাড রাখা রয়েছে সেখানে। সিসিটিভি ক্যামেরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ একাধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে স্টংরুম গুলিতে। ৫৫ টি কাউন্টিং ভেনু করা হয়েছে। এর মধ্যে ৪১৮ টি কাউন্টিং হল করা হয়েছে। গণনা টেবিল থাকছে ৪৯৪৪ টি। ৪১৮ টি ইভিএম গননা হবে। ৮৬ টি কাউন্টিং হলে ৩ লক্ষ্যের বেশি পোস্টাল ব্যালট গণনা হবে। যার মধ্যে সব থেকে বেশি ২৩ রাউন্ড গননা হবে শীতলকুচি এবং দিনহাটা বিধানসভা এলাকায়।

About Post Author