Home » সুপারএইটে সুপারহিট আফগানিস্তান সেমিফাইনালে

সুপারএইটে সুপারহিট আফগানিস্তান সেমিফাইনালে

সময় কলকাতা ডেস্ক, ২৫ জুন : ডাগ আউটে বসে আহত গুরবাজ কাঁদছিলেন। মাঠের পাশে উল্লাস করছেন ব্রাভো আর জোনাথন ট্রট। মাঠে রশিদ বাহিনীর কারও হাত আকাশের দিকে মুঠি করা, কারও চোখে জল, কেউ আকাশের দিকে তাকিয়ে আছেন । প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান।

বাংলাদেশকে ৮রানে  হারিয়ে অস্ট্রেলিয়াকে বাড়ি ফেরার টিকিট ধরিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান। আফগানিস্তান প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে পাঁচ উইকেটে ১১৫ রান করে। গুরবাজ ৫৫ বলে ৪৩ রান করেন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ১৯ ওভারে কমে এলে বাংলাদেশের জয়ের টার্গেট দাঁড়ায় ১১৪ রানের। রশিদ খান ও নভিন-উল হক চারটি করে উইকেট নিয়ে বাংলাদেশকে ১০৫ রানে অল আউট করে দেন। একা লড়াই করে যান লিটন দাস। তিনি ৫৪ রানে অপরাজিত থাকেন। সেমিফাইনালে আফগানিস্তানের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা।।

আরও পড়ুন মধুর প্রতিশোধ : ৭ মাস ধরে জমিয়ে রাখা যন্ত্রণার বদলা নিলেন রোহিত

About Post Author