Home » বড় চমক শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে

বড় চমক শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে

সময় কলকাতা ডেস্ক, ১৯ জুলাই : ঘোষিত হল শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের নাম। টি-টোয়েন্টি  ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে হার্দিক কে যে ভাবা হচ্ছিল না তা সুস্পষ্ট হয়ে গেল। গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রথম সফরে দলের তালিকায় বেশ কিছু চমক। প্রত্যাশিতভাবেই  একদিনের  দলের অধিনায়ক রোহিত শর্মা এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমার যাদব।

চমকের অন্ত নেই শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে। দুটি ফর্মাটেই সহ-অধিনায়ক শুভমান গিল। ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, খলিল আমেদ এবং শিবম দুবে দুরকম ফরম্যাটের দলেই রয়েছেন। নতুন মুখ হর্ষিত রানা। দলে এমন কিছু নাম নেই যাদের না থাকা অপ্রত্যাশিত। সবচেয়ে বড় চমক  রবীন্দ্র জাদেজাকে একদিনের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে সফরে ৪৬ বলেছেন শতরান করা অভিষেক শর্মা  বা জিম্বাবুয়ে তে ধারাবাহিক রান পাওয়া রুতরাজ গাইকোয়াড়ের জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে। একদিনের দলে যশস্বী নেই। চমকের পর চমক গম্ভীর দায়িত্ব নেওয়ার পরে প্রথম দল নির্বাচনে।

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক ), শুভমান গিল (সহ অধিনায়ক ), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেট রক্ষক ), হৃষভ পান্থ (উইকেট রক্ষক ), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব , মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং , রিয়ান পরাগ , অক্ষর প্যাটেল , খলিল আমেদ, হর্ষিত রানা।

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক ), শুভমান গিল (সহ অধিনায়ক ), যশস্বী জয়সওয়াল, রিংকু সিং , রিয়ান পরাগ , ঋষভ পান্থ (উইকেট রক্ষক ), সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক ), হার্দিক পান্ডিয়া ,শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং , খলিল আমেদ , মহম্মদ সিরাজ।

About Post Author