Home » বেগুন দিয়ে পাতলা ঝোল তো অনেক হল, স্বাদ বদলাতে এবার বানিয়ে ফেলুন তিল পার্শে

বেগুন দিয়ে পাতলা ঝোল তো অনেক হল, স্বাদ বদলাতে এবার বানিয়ে ফেলুন তিল পার্শে

সময় কলকাতা ডেস্ক, ১৯ জুলাইঃ পার্শে মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। বেগুন দিয়ে ঝোল হোক কিংবা ঝাল— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে পার্শে মাছ। পার্শে মাছ মানেই কি বেগুন দিয়ে পাতলা ঝোল? অথবা সর্ষে দিয়ে ভাপা? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন তিল পার্শে। বর্ষার মরশুমে বাঙালির পাতে পার্শে থাকবে না , তা আবার হয় নাকি! পার্শে মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন তিল পার্শে। পোলাও কিংবা সাদা ভাতের সঙ্গে একেবারে জমে যাবে তিল পার্শে। তিল পার্শে বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  কোটাবিরোধী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে উত্তাল বাংলাদেশ, বৃহস্পতিবার ‘ কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

উপকরণ
পার্শে মাছ: ৮টি
সাদা তিল বাটা: ৩ চা চামচ
সরষে বাটা: ২ চা চামচ
কাঁচা লঙ্কা: স্বাদ অনুযায়ী
হলুদ গুঁড়ো: দেড় চা চামচ
পোস্ত বাটা: ২ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা: স্বাদ মতো
কালো জিরে: দেড় চা চামচ
নুন: স্বাদ মতো
ধনে পাতা: সাজানোর জন্য
সরষের তেল: দেড় কাপ
ঘি-এক চা চামচ

প্রণালী
প্রথমেই পার্শে মাছগুলিকে ভাল করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে ভেজে নিন। ‌এরপর তিল, পোস্ত ও সর্ষে মিক্সিতে পেস্ট করে নিন। কড়াইয়ে সরষের তেল দিয়ে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিন। ফোড়ন ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে তিল, পোস্ত ও সরষে বাটা দিয়ে নাড়তে থাকুন। একেএকে এতে নুন, হলুদ, লঙ্কার পেস্ট আর অল্প জল দিয়ে কষাতে থাকুন। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিন। ঝোল ফুটে এলে পার্শে মাছগুলো দিয়ে দিন। রান্না হয়ে গেলে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে ঘি যোগ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। মিনিট পাঁচেক রেখে ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন তিল পার্শে।

#তিলপার্শে

#Latestbengalinews

#পার্শেমাছ

About Post Author