Home » কলকাতা- সহ বিভিন্ন জেলায় শুক্রেও ভারী বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জানুন ওয়েদার আপডেট

কলকাতা- সহ বিভিন্ন জেলায় শুক্রেও ভারী বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জানুন ওয়েদার আপডেট

সময় কলকাতা ডেস্ক, ১৯ জুলাইঃ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় শুক্রেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। গত কয়েকদিনের ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসীর। দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে টানা বৃষ্টি? সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী। তবে, এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় ধীরে ধীরে তাপমাত্রা বদলাতে থাকবে। শনিবারের পর তৈরি হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি। এদিকে, বিপদ সীমার ওপর দিয়ে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিকে জেলা।

আরও পড়ুন    নেলসন ম্যান্ডেলা কেন মহাত্মা গান্ধীর চেয়ে পৃথক ধারার আন্দোলন ও মতের শরিক এবং পথিক?

পূর্বাভাস বলছে, শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিন সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। তবে, আকাশের গুমোট ভাব। আপাতত তাপমাত্রা খুব একটা নামার আর সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭২ থেকে ৯৪ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যে শুক্রবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি অনুভূত হবে। তবে, রাজ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সেইসঙ্গে বইতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। আগামী দুদিন পশ্চিমের তিন জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি চলবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও রয়েছে।

#Weatherupdate

#Latestbengalinews

About Post Author