Home » ডার্বির আগে ইস্টবেঙ্গলের জয়, অনবদ্য তালাল -ক্রেশপো

ডার্বির আগে ইস্টবেঙ্গলের জয়, অনবদ্য তালাল -ক্রেশপো

সময় কলকাতা ডেস্ক, ৮ অগাস্ট : ডুরান্ড কাপের গ্ৰুপ লিগের খেলায় ডাউনটাউন হিরোসকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপে নিজেদের শীর্ষস্থান  ধরে রাখল ইস্টবেঙ্গল। ডার্বির আগে এই জয় ইস্টবেঙ্গলের মনোবল বাড়াবে এ নিয়ে সন্দেহ নেই। ২২মিনিটে  ফ্রি কিক থেকে দুরন্ত প্লেসমেন্টে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন মাধি তালাল। তালাল সারা ম্যাচেই যথারীতি দুর্দান্ত ছিলেন। মহম্মদ রাকিপের অমনোযোগে  কাশ্মীরের দলটির হয়ে ৩০ মিনিটে  গোল শোধ করেন আফরিন। ৩৬ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে গোলমুখী বিষ্ণুকে ফেলে দিলে পেনাল্টি পায় ইস্ট বেঙ্গল যেখানে গোল করে খেলার ফলাফল ২-১ করে দেন সওল ক্রেশপো। প্রথম অর্ধে আর গোল হয়নি। ৮০ মিনিটে  জাহিদ লাল কার্ড দেখায় বাকি সময়  ১০ জনে খেলতে হয় ডাউনটাউনকে। সংযোজিত মুহূর্তের খেলায় ডিফেন্সের ভুলে দারুণ গোল করে কাশ্মীরের দলটির কফিনে শেষ পেরেক পুঁতে দেন জেসিন টিকে।।

About Post Author