সময় কলকাতা ডেস্ক, ৮ আগস্ট: বর্ষার তাণ্ডবলীলায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মেঘভাঙা বৃষ্টিতে ও ভূমিধসে বিধ্বংসী চেহারা নিয়েছে হিমাচল। পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ায় বিপদ সীমা ছাড়িয়ে গিয়েছে বিপাশা নদীর জল। তৈরি হয়েছে হড়পা বান। একাধিক রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। একনাগাড়ে বৃষ্টির জেরে প্রাণ গেল কমপক্ষে ১৩ জনের। শিমলা জেলার সামেজ এবং বাগী সেতুর মাঝামাঝি এলাকায় বুধবার গভীর রাতে একনাগাড়ে বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিন রাজ্যের বিলাসপুর, হামিরপুর, কাংড়া, চাম্বা এবং মান্ডি জেলার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ, সিআইএসএফ ও হোমগার্ড, আইটিবিপি-ও। রাজবান গ্রামের কাছে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। একনাগাড়ে বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়েছেন বহু মানুষ। হাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টা হিমাচলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।
এদিকে, গত কয়েকদিন ধরে মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরাখণ্ডের কেদারনাথ, চামোলি, টিহরী। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে হু হু করে বাড়ছে মন্দাকিনী নদীর জলস্তর। একনাগাড়ে বৃষ্টির জেরে কেদারনাথ যাওয়ার রাস্তার বেশ কিছু জায়গায় ধস নামে। এর জেরে প্রায় ২০০-র কাছাকাছি পর্যটক কেদারনাথে আটকে পড়েছেন বলেই জানা গিয়েছে। উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট। ভেসে গিয়েছে বহু রাস্তা। গত বুধবার উত্তরাখণ্ডের টিহরীতে প্রবল বৃষ্টিতে ধসে যায় একটি হোটেল। মৃত্যু হয় পাঁচ পর্যটকের।
টিহরীতে একটি পরিবারের বেশ কয়েক জন সদস্য নিখোঁজ হয়ে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। এর কিছুক্ষণ পরই কেদারনাথেও মেঘভাঙা বৃষ্টি নামার খবর মেলে। ফলে বিপদের আশঙ্কা আরও বাড়ছে। নিরাপত্তার কারণে রুদ্রপ্রয়াগ, বাদেশ্বর, চম্পাবত এবং টিহরী জেলার বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টি আর ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পিথোরাগড়-তাওয়াঘাট জাতীয় সড়ক। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশের তরফে চূড়ান্ত সতর্কতা জারি করে ধসপ্রবণ এলাকাগুলি থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
#HimachalPradesh
#Latestbengalinews
#cloudburstinhimachal


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের