সময় কলকাতা ডেস্ক, ৯ আগস্ট: সাতসকালে ভয়াবহ #ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্য। কম্পনের উৎসস্থল সিকিম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। সিকিমের তাদং থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে ছিল এই কম্পনের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের উৎপত্তি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা বেজে ২৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে। খুব অল্প সময়ের জন্য স্থায়ী ছিল কম্পন। ভূমিকম্পের জেরে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অল্প মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা সিকিম কেঁপেছে। সেইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি সহ একাধিক এলাকাও কেঁপে ওঠে। কম্পন অনুভূত হয় বাংলাদেশ ও ভূটানের একাংশে।
জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে অনেক বাড়িরই জানালার কাচ ভেঙে গিয়েছে। এমনিতেই মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তরবঙ্গ সহ পড়শি রাজ্যের একাধিক অংশে ধস নেমেছে। নদীর জলস্তর বেড়ে গেছে। ফলে এই সময়ে ভূমিকম্প হলে যে তা ভয়ঙ্কর রূপ নিতে পারে তা স্বাভাবিক। আতঙ্কিত এলাকাবাসী।
#earthquakestrikesSouthSikkim
#Latestbengalinews
#ভয়াবহভূমিকম্পসিকিমে


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের