Home » এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু : এগিয়ে ইস্টবেঙ্গল

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু : এগিয়ে ইস্টবেঙ্গল

সময় কলকাতা ডেস্ক, ১৪ অগাস্ট : নজর ইস্টবেঙ্গলে। স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু – য়ের প্রাথমিক বা প্রিলিমিনারি ম্যাচে মাঠে নামছে  ইস্টবেঙ্গল।  আন্তর্জাতিক ম্যাচটিতে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বুধবার সন্ধ্যেবেলা মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও তুর্কমেনিস্তানের ক্লাব আল অ্যাসির। ইস্টবেঙ্গল ২০২৩ সালের ঘরোয়া কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে এফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ের প্রাথমিক যোগ্যতামান অর্জন করে। অন্যদিকে,আল অ্যাসির তুর্কমেনিস্তানের সর্বোচ্চ পর্যায়ের নয় দলের লিগে রানার্সআপ হয়েছিল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কার সম্ভাবনা কতটা?  এ ম্যাচে কি এগিয়ে ইস্টবেঙ্গল? বাড়িতে বসে কোথায় দেখা যাবে এই ম্যাচ?

ভারতের সর্বোচ্চ পর্যায়ের ঘরোয়া লিগে ইস্টবেঙ্গল মোটেই ভালো ফল করেনি। প্রথম ছয়ের মধ্যেও তারা থাকতে পারেনি। তবে সুপার কাপে ছয় জন বিদেশি নিয়ে নামার সুযোগ পেয়ে ইস্টবেঙ্গল ভালো ফল করেছিল যার ফলশ্রুতিতে এফসি চ্যাম্পিয়নস লিগ টুয়ে খেলার সুযোগ তারা পায়। এফসি চ্যাম্পিয়ন্স লিগেও ৬জন বিদেশি খেলানোর সুযোগ থাকছে ইস্টবেঙ্গলের সামনে। যদিও এবছর মোহনবাগান থেকে যোগ দেওয়া হেক্টর ইউস্তেকে এবং সুপার কাপের হিরো ক্লেটন সিলভাকে এ ম্যাচে ইস্টবেঙ্গল সম্ভবত পাচ্ছে না। চার বিদেশীকে নিয়েই হয়তো মাঠে নামতে হবে তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে। তুর্কমেনিস্তান ক্লাবের ও বিদেশি কোটার সবাইকে নামানো নিয়ে সমস্যা আছে বলেই জানা গিয়েছে। দেশীয় প্লেয়ার নিয়ে লড়াইয়ের ক্ষেত্রে ইস্টবেঙ্গল খুব একটা পিছিয়ে নাও থাকতে পারে। এর দুটি কারণ , ভারতীয় ফুটবলের মান তুর্কমেনিস্তানের কিছুটা হলেও ভালো। তুর্কমেনিস্তান ফিফা র‍্যাংকিং এ ১৪২ যেখানে ভারতের র‍্যাংকিং ১২৪। তাছাড়া, ইস্টবেঙ্গল এবার বেশ কিছু ভালো বিদেশীর পাশাপাশি দেশি প্লেয়ারের ভালো চয়ন করেছে। এদের মধ্যে জিক্সন সিং মাঠে থাকছেন যদিও ইস্টবেঙ্গলে এই ম্যাচে দেখা যাবে না আনোয়ারকে। এছাড়া নন্দাকুমারের চোট রয়েছে। তবে নবাগত ও বিদেশী প্লেয়ার এর সমন্বয়ে ইস্টবেঙ্গলের শক্তি হেলাফেলা করার মত নয়। সবচেয়ে বড় কথা, শক্তির বিচারে সামান্য হলেও এগিয়ে থাকা ইস্টবেঙ্গলের বাড়তি সুবিধা শব্দব্রহ্ম।ফলে এগিয়ে ইস্টবেঙ্গল।    ঘরের মাঠে এই ম্যাচে জিততে পারলে পরের রাউন্ডে ওঠার ছাড়পত্র জুটে যাবে। সেক্ষেত্রে জর্ডন, তাজিকিস্তান, বাহরিণ ও কুয়েতের যোগ্যতা অর্জনকারী ক্লাবগুলির সঙ্গে ইস্টবেঙ্গলকে লড়তে হবে।

৯ বছর পরে এফসি কাপে খেলেছিল যার বর্তমান নাম এএফসি চ্যাম্পিয়নস লিগ টু। ৯ বছর আগে ইস্টবেঙ্গল গ্রুপে ছয় ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়ে ছিটকে গিয়েছিল। গত বছর এএফসি কাপে ইস্টবেঙ্গলের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের পারফরম্যান্সও ভালো হয়নি। এবার ইস্টবেঙ্গল কী করে সেটাই দেখার, তবে গ্রুপ লিগে যাওয়ার যোগ্যতা অর্জনকারী ম্যাচে তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কে কাগজে-কলমে এগিয়ে রাখা যেতেই পারে। সন্ধ্যে সাতটার এই ম্যাচ দেখা যাবে জি -চব্বিশ ঘন্টা চ্যানেলে।।

আরও পড়ুন বিনেশ রুপো পাবেন কিনা জানা যাবে কবে?

About Post Author