স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ অগস্টঃ কলকাতার ফুটবলপ্রমীদের জন্য সুখবর। ডুরান্ড কাপ (Durand Cup) ফিরছে কলকাতায় । প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। তিনটি ম্যাচ করার অনুমতি দিয়ে দিল কলকাতা পুলিশ। পূর্ব নির্ধারিত ক্রীড়াসূচিতে এই ম্যাচ কলকাতায় হওয়ার কথা ছিল। কিন্তু আর জি কর কাণ্ডের জেরে কলকাতা থেকে ম্যাচ সরানোর সম্ভাবনা তৈরি হয়। কিন্তু অবশেষে জানা গেল ম্যাচ হবে কলকাতাতেই।

আরও পড়ুনঃ Manchester United: অভিষেকেই গোল জির্কজির, জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের
আরও পড়ুনঃ Women T20 World Cup 2024: রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরল বিশ্বকাপ
গত ১৮ অগস্ট অর্থাৎ রবিবার যুবভারতীতে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল (East Bengal) এবং মোহনবাগানের (Mohun Bagan)। কিন্তু শহরজুড়ে বিক্ষোভ চলায় নিরাপত্তার কারণে ম্যাচ বাতিল করতে হয়। বিধাননগর কমিশনার জানিয়েছিলেন গোপন সূত্রে তাঁদের কাছে খবর রয়েছে যে ম্যাচের সময় গ্যালারিতে সাধারণ দর্শকদের সঙ্গে মাঠে ঢুকে পড়তে পারে সমাজবিরোধীরা। ফলে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সেই ম্যাচ বাতিল করে ডুরান্ড কর্তৃপক্ষ। যদিও এই ম্যাচ বাতিলকো কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয় সমর্থকদের মধ্যে। স্টেডিয়ামের বাইরে দুই দলের সমর্থকেরা কাঁধেকাঁধ মিলিয়ে মিছিল করেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। তাই প্রতিযোগিতার বাকি ম্যাচ বাতিলের ঝুঁকি নিল না পুলিশ।
আরও পড়ুনঃ East Bengal: কলকাতা লিগে গোল করে আরজি কর কাণ্ডের বিচার চাইল ইস্টবেঙ্গল ফুটবলাররা
সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল কলকাতাতেই আয়োজনের দাবি জানায় তিন প্রধান। তিন দলের তিন শীর্ষ কর্তা যৌথ বিবৃতি দিয়ে এই কথা জানিয়ে দেন। প্রতিযোগিতা থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে মহামেডান স্পোর্টিং। তাঁদের কর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। অবশেষে সদস্য সমর্থকদের আবেগকে প্রাধান্য দিয়ে ডুরান্ড কাপ কলকাতায় ফেরানোর সিদ্ধান্ত নিল ডুরান্ড কর্তৃপক্ষ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার