Home » Durand Cup: ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের একটি মাত্র ম্যাচ হবে যুবভারতীতে, কোন প্রধান পেল ঘরের মাঠে ম্যাচ?

Durand Cup: ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের একটি মাত্র ম্যাচ হবে যুবভারতীতে, কোন প্রধান পেল ঘরের মাঠে ম্যাচ?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অগস্ট: প্রকাশ্যে এল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ক্রীড়া সূচি। ইতিমধ্যে মোট আটটি দল উঠে গিয়েছে প্রতিযোগিতায় নক আউট পর্বে। তবে সূচিতে রয়েছে বড় রদবদল। কোয়ার্টার ফাইনালের সব খেলা যুবভারতীতে হওয়ার কথা থাকলেও তা হচ্ছেনা। মাত্র একটি ম্যাচ হবে কলকাতায়। কলকাতার কোন প্রধান পাবে ঘরের মাঠে খেলার সুবিধে?

আরও পড়ুন: OPTICAL ILLUSION: কঠিন ধাঁধা, ৫০ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুন: Kolkata Derby: আরজিকর আবহে বাতিল ডুরান্ডের ডার্বি, কোয়ার্টারে পৌঁছে গেল দুই প্রধান

রবিবার ছিল ডুরান্ড কাপের কলকাতা ডার্বি। কিন্তু রাজ্যের অভ্যন্তরীণ কারণে সেই ম্যাচ বাতিল হয়। কারণ ম্যাচের দিন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না বলে জানিয়ে দেয় পুলিশ। তবে তাতে পরের পর্বে যাওয়া আটকায়নি। এক পয়েন্ট করে পেয়ে দুই দল পৌঁছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। এই পর্বে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানকে খেলতে হবে পঞ্জাব এফসির বিরুদ্ধে। অন্যদিকে গতবারের ফাইনালিস্ট ইস্টবেঙ্গল মুখোমুখি হবে শিলং লাজংয়ের। অন্য দুটি কোয়ার্টার ফাইনালের একটিতে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। অন্যটিতে বেঙ্গালুরু এফসি মুখোমুখি হবে কেরলা ব্লাস্টার্স এফসির।

আরও পড়ুন: Premier League: সালাহ ম্যাজিকে জয় লিভারপুলের, জিতল আর্সেনালও

আরও পড়ুন: Manchester United: অভিষেকেই গোল জির্কজির, জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

আগামী ২১ ও ২৩ অগস্ট চারটি ম্যাচ হবে। ম্যাচের সময়সীমা বিকেল ৪ টে ও সন্ধে ৭ টা। ২১ তারিখ সন্ধ্যে ৭ টায় নামবে ইস্টবেঙ্গল। তাঁদের এই ম্যাচ খেলতে যেতে হবে শিলং। ২৩ তারিখ বিকেল চারটে ম্যাচ রয়েছে মোহনবাগানের। গতবারের চ্যাম্পিয়নদেরও ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলা হবে না। হোসে মলিনার ছেলেদের জামশেদপুর গিয়ে খেলতে হবে। প্রথম কোয়ার্টার ফাইনাল অর্থাৎ ইন্ডিয়ান আর্মি বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ হবে অসমের কোকরাঝাড়ে। তবে চতুর্থ কোয়ার্টার ফাইনাল যেখানে ব্যাঙ্গালুরু নামবে কেরালা ব্লাস্টারর্সের বিরুদ্ধে, একমাত্র সেই ম্যাচটি হবে যুবভারতীতে।

About Post Author