Home » Manuel Neuer: জার্মান ফুটবল দলে নয়্যার যুগের অবসান, জাতীয় দল থেকে অবসর নিলেন বিশ্বজয়ী ফুটবলার

Manuel Neuer: জার্মান ফুটবল দলে নয়্যার যুগের অবসান, জাতীয় দল থেকে অবসর নিলেন বিশ্বজয়ী ফুটবলার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ অগস্টঃ জার্মান ফুটবলে শেষ হল নয়্যার জমানা। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির অন্যতম সেরা গোলকিপার ম্যানুয়াল নয়্যার । বুধবার নিজের সমাজ মাধ্যমে সেই কথা জানিয়েছেন তিনি।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের সদস্য সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘সকলেই জানেন, এই সিদ্ধান্ত নেওয়া কত কঠিন একটা কাজ। আমার কাছেও সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আমি ২০২৬ বিশ্বকাপ খেলার জন্য বর্তমানে শারিরীকভাবে প্রস্তুত। হয়ত বিশ্বকাপেও খেলতে পারতাম। কিন্তু তার পরেই মনে হল, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আমার সিদ্ধান্ত নিয়ে আর কোনও দ্বিধা ছিল না বলেই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললাম।” দেশের হয়ে না খেললেও তিনি যে বায়ার্নের হয়ে এখনও খেলবেন সেই কথাও জানিয়ে দেন নয়্যার।

২০০৯ সালে সিনিওর জার্মান দলে অভিষেক হয় জার্মানির অন্যতম সেরা এই গোলরক্ষকের। তারপর প্রায় ১৫ বছর একটানা খেলে গিয়েছেন। তিন কাঠির তলায় তিনি থাকলে নিশ্চিন্তে খেলতে পারতেন তাঁর সতীর্থরাও। মোট ১২৪ টি আন্তর্জাতিক ম্যাচে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ফিফার বিচারে ২০১০ ও ২০২৪ দুটি বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন। ২০১৪ সালে দলকে চ্যাম্পিয়ন করায় বড় ভূমিকা গ্রহণ করে পেয়েছেন সোনার গ্লাভস। ২০১৪ সালে ফিফার স্বপ্নের দলেও জায়গা করে নেন নয়্যার। ২০২০ সালে ফিফার বিচারে সেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কার পান তিনি। মেসি রোনাল্ডোদের যুগেও একজন গোলরক্ষক হিসাবে ছিলেন ব্যালন ডি’অরের দৌড়ে। অবশেষে ৩৮ বছর বয়সে জাতীয় দলের হয়ে নিজের গ্লাভস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন জার্মান ফুটবল দলের বহু যুদ্ধের নায়ক।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: হাতে মাত্র ৪৫ সেকেন্ড, নিচের দেওয়া ছবি দুটি থেকে জলদি ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

আরও পড়ুনঃ Women T20 World Cup 2024: রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরল বিশ্বকাপ

নয়্যার থাকলে বলা হত ডিফেন্সে একজন বেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামে জার্মানি। প্রায়ই ডি-বক্স ছেড়ে বাইরে চলে যাওয়া তাঁর অভ্যাস। প্রতিপক্ষের অসংখ্য আক্রমণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে। পাশাপাশি বল পায়ে প্রায় মাঝমাঠেও চলে যেতে দেখা যায় তাঁকে। যদিও সম্প্রতি চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। এবার অবসর গ্রহণের সিদ্ধান্ত নিলেন জার্মান দল থেকে।

About Post Author