সময় কলকাতা ডেস্ক, ২১ অগাস্ট : আরজিকর হাসপাতাল কাণ্ড ঘিরে প্রতিবাদের নতুন নতুন দিক খুলছে। এরকমও হচ্ছে,শিক্ষক যতই শাসনের বেড়াজালে বাঁচতে চান, পড়ুয়ারা প্রতিবাদে নামতে বাঁধন মানছে না। এবার উত্তর চব্বিশ পরগনার এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠল প্রতিবাদ মিছিলে অংশ নিলে ছাত্র – ছাত্রীদের “পিঠের চামড়া গুটিয়ে নেওয়ার ” শাস্তি ঘোষণা করার। তবুও, মঙ্গলবার পথে না নামলেও প্রধান শিক্ষকের হুশিয়ারিতে কর্ণপাত না করে পথে নামল পড়ুয়ারা যাদের নেতৃত্বে ছিল ছাত্রীরা।
গাইঘাটার মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ, মঙ্গলবার আর জি করের ঘটনার প্রতিবাদে তারা মিছিল করতে চেয়ে প্রধান শিক্ষকের কাছে অনুমতি চেয়েছিলেন। অভিযোগ, তখন প্রধান শিক্ষক ধমক দিয়ে বলেন -মিছিল করা যাবে না। মিছিল করলে চামড়া গুটিয়ে নেওয়া হবে। মঙ্গলবার থেমে থাকলেও বুধবার স্কুলের প্রাক্তন এবং বর্তমান পড়ুয়ারা মিছিল করে এসে স্কুলের সামনে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনা স্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। প্রায় এক ঘন্টা চলে অবরোধ।।
এই বিষয়ে প্রধান শিক্ষক দেবাশীষ ঘোষ বলেন, মেরে চামড়া গুটিয়ে দেওয়ার কোনও কথা বলা হয়নি। তিনি জানিয়েছেন মঙ্গলবার ক্লাস চলাকালীন মিছিল করার অনুমতি নিতে আসে দু-তিনজন ছাত্রী তাদের তিনি স্কুল বন্ধ করে প্রতিবাদ মিছিল করার অনুমতি দেননি। বুধবার যারা স্কুলে না এসে মিছিলে অংশ নিয়েছে তাদের বিরুদ্ধেও তার কিছু বলার নেই, জানিয়েছেন প্রধান শিক্ষক।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র