সময় কলকাতা ডেস্ক, ২৯ আগস্টঃ অনুমতি আগেই মিলেছিল। অবশেষে বুধবার আরজিকরের কাণ্ডে ধৃত সঞ্জয় ঘনিষ্ঠ এএসআই অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট করালো সিবিআই। সূত্রের খবর, কলকাতা পুলিশের ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের পলিগ্রাফ টেস্টের জন্য মঙ্গলবার শিয়ালদহ আদালতে আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিয়ালদহ আদালতের অনুমতি পাওয়ার পরেই এদিন সঞ্জয় ঘনিষ্ঠ এএসআই অনুপের পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে বলে জানা গিয়েছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়-সহ ছ’জনের পলিগ্রাফ পরীক্ষা হয়ে গিয়েছে।
আরও পড়ুন সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে রক্তাক্ত উপতক্যা! সেনাবাহিনী জোড়া এনকাউন্টারে খতম ৩ জঙ্গি
তারই মধ্যে অভিযোগ উঠেছে সঞ্জয় ঘনিষ্ঠ এএসআই অনুপের সৌজন্যেই কলকাতা পুলিশের বাইক ব্যবহার ও পুলিশের ব্যারাকে থাকার সুযোগ পেয়েছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। এমনকী গত বুধবার জিজ্ঞাসাবাদের জন্য প্রথমবার তলব করা হয়েছিল অনুপকে। কিন্তু, বেশ কিছু প্রশ্নের সদুত্তর দেননি অনুপ। এমনকী সংবাদ মাধ্যমকে সেখানে দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। এরপরেও একাধিকবার তলব করা হয় তাঁকে। কার্যত সেকারণেই এএসআই অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট করালো সিবিআই। আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ-সহ ছ’জনের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে সিবিআই দফতরে। দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল কলকাতায় এসেছে।
উল্লেখ্য, এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে বোঝা যায়, যে কেউ মিথ্যা বলছে কিনা। ময়নাতদন্ত রিপোর্ট দেখে অনেকেরই অনুমান, যে অত্যাচারের কথা বলা হয়েছে এবং যেভাবে ধর্ষণ করা হয়েছে, তাতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। যদিও প্রথম থেকেই নির্যাতিতার বাবা-মা দাবি করে এসেছেন, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও নির্যাতিতার সহকর্মী-সহ অনেকেই জড়িত। কলকাতা পুলিশও প্রথম থেকেই সে কথা মাথায় রেখেছে। এবার সঞ্জয় রায় এবং তিলোত্তমার সহকর্মীদের এই টেস্ট করলে জানা যেতে পারে, ওই দিন ঘটনার সময়ে তারা ঠিক কী কী করেছিল, তাঁদের সঙ্গে আর কেউ ছিল কিনা এবং আরও নানান তথ্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কারও পলিগ্রাফ টেস্ট বা পরীক্ষার মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাসের গতি, নাড়ির স্পন্দন তথা গতি, রক্ত চাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে ইত্যাদি দেখা হয়। কেউ মিথ্যা কথা বললে তার হৃৎস্পন্দন এবং রক্তচাপের পরিবর্তন ঘটে। তার মাধ্যমেই একটা ইঙ্গিত পাওয়া যায়। সবসময় যে ১০০ শতাংশ সঠিক ফল মেলে তা নয়, তবুও একটা ধারণা করতে পারেন তদন্তকারীরা।
#PolygraphtestofSanjay’scloseASI
#RGkarHospital
#RGKARDoctorDeath
#Latestbengalinews
#CivicVolunteerSanjayRoy
#Sanjay’scloseASI
#CBI


More Stories
স্কুল থেকে উদ্ধার বিপুল টাকা, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের নামে অভিযোগ দায়ের
বিলকান্দা-লেনিনগড়ের বেতাজ বাদশা তৃণমূল নেতা সজল গ্রেফতার, হাড়হিমকরা অত্যাচারের অবসান
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার