সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১ সেপ্টেম্বর: ডুরান্ড কাপ ফাইনালে স্বপ্নভঙ্গ মোহনবাগানের। নর্থইস্ট ইউনাইটেডের কাছে হার মোলিনা ব্রিগেডের। খেলা শুরুর প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারলেন না শুভাশিস বসুরা। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ২-২ গোলে। টাইব্রেকারে মোহনবাগানের দুটি পেনাল্টি রুখে দেন নর্থইস্ট গোলরক্ষক গুরমিত সিং। প্রথমবার ডুরান্ড জয়ী হয়ে ইতিহাস গড়ল হাইল্যান্ডার্সরা।

আরও পড়ুন: Virat Kohli: ফ্যাভ ফোরে পিছিয়ে বিরাট, পরিসংখ্যান বদলে দিয়ে রুট এখন শীর্ষে
শনিবার ডুরান্ড কাপ ফাইনালে যুবভারতীতে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও নর্থ ইস্ট ইউনাইটেড। খেলা শুরুর প্রথম থেকেই প্রাধান্য দেখায় ১৭ বার শিরোপা জয়ী মোহনবাগান। হাফ টাইমের আগেই কামিন্স ও সাহালের জোড়া গোলে পিছনে ফেলে দেয় বেনালির দলকে।
ঘরের মাঠে ৫০ হাজার সমর্থক। ২-০ গোলে এগিয়ে থাকা এই ম্যাচ ফসকে যেতে পারে ভাবতেও পারেননি মোহন সমর্থকরা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ৫৫ মিনিটে আজারাই ও ৫৮ মিনিটে গুইলেরমো হিয়েবার গোলে সমতা ফেরায় প্রথম বার ফাইনালে ওঠা নর্থইস্ট। বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি সবুজ মেরুন। কয়েকটি দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন মোহন গোলরক্ষক বিশাল কাইথ। নির্ধারিত সময়ে ম্যাচের ফয়সলা না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।
গত দু ম্যাচেও মোহনবাগানকে টাইব্রেকার খেলেই আসতে হয়েছে ফাইনালে পর্বে। তাই আত্মবিশ্বাসী ছিল সবুজমেরুন শিবির। ছন্দে থাকা গোলরক্ষক বিশালের উপর আশা ছিল দলের। তবে ফল হল উল্টো। বিশালের পরিবর্তে পেনাল্টিতে দুই গোল বাঁচিয়ে বাজিমাত করেন গুরমিত। লিস্টন কোলাসো ও শুভাশিস বসুর শট বাঁচিয়ে দিয়ে দলকে প্রথমবারের জন্য ডুরান্ড চ্যাম্পিয়ন করলেন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার