সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বর : লিটন দাস । বাংলাদেশের তরফে একা কুম্ভ হয়ে লড়েছেন বিশ্বকাপে। গ্রূপের শেষ খেলায় তিনি কাউকে পাশে পেলেই আফগানিস্তান ছিটকে যেত বিশ্বকাপ থেকে, এমনকি সেমিফাইনালে উঠতেও পারত বাংলাদেশ । আফগানিস্তানের বিরুদ্ধে সেদিন পান নি সঙ্গে কাউকে পান নি বাংলাদেশকে খেলায় ফেরাচ্ছেন কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি পাশে পেয়ে যাচ্ছেন কোনও না কোনও সতীর্থকে। প্রতিটি ম্যাচেই বাংলাদেশকে খেলায় ফেরাচ্ছেন লিটন দাস। রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে ১৩৮ রান বাংলাদেশকে ম্যাচে ফেরালো।
প্রথম টেস্টে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে শাহিন -নসিমকে আগ্রাসী ব্যাটিং দিয়ে দমিয়ে প্রত্যাঘাতের পথ প্রথম তিনিই দেখান। অর্ধশতরান করে আউট হয়ে গেলেও তাঁর পাক পেস বোলারদের মনোবল চূর্ণ করে দিয়ে যায় যার ফলে রহিমের কাজ অনেক সোজা হয়ে যায়। বাংলাদেশের জয়ের পেছনে তার অবদান অনস্বীকার্য। দ্বিতীয় টেস্টে খুররাম শেহজাদের বোলিংয়ের দাপটে পাকিস্তানের বিরুদ্ধে ২৬ রানে ৬উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ধুঁকছে তখন মেহেদী হাসান মিরাজকে নিয়ে লিটন দাস ১৬৫ রান করলেন সপ্তম জুটিতে। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে নবম উইকেটের জুটিতে ৬৯ রান তো করলেনই পাশাপাশি বাংলাদেশকে অক্সিজেন দিলেন ম্যাচে জেতার। মেহেদী করলেন ৭৮, লিটন দাস ২২৮ বলে ১৩৮ রানের যে ইনিংস খেললেন । এটি তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি।

লিটন -মিরাজের চেষ্টায় বাংলাদেশ পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে মাত্র ১২ রান পেছনে তাদের প্রথম ইনিংস শেষ করল। দিনের শেষে হাসান মাহমুদ পাকিস্তানের দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের সিরিজ জেতার স্বপ্নকে তীব্র করে তুললেন। বাংলাদেশের পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জেতার স্বপ্নের কারিগরের নাম লিটন দাস।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার