Home » Vinesh Phogat quit Railway Job: রাজনীতির ময়দানে নামার আগে রেলের চাকরিতে ইস্তফা বিনেশ-বজরংদের

Vinesh Phogat quit Railway Job: রাজনীতির ময়দানে নামার আগে রেলের চাকরিতে ইস্তফা বিনেশ-বজরংদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ সেপ্টেম্বরঃ আগামী হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন কুস্তিগীর বিনেশ ফোগাট ও বজরং পুনিয়া। কোমর বেঁধে রাজনীতির ময়দানে নামার আগে রেলের চাকরি ছেড়ে দিলেন দুজনেই। উত্তর রেলওয়ের কর্তৃপক্ষের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন বিনেশ। ইতিমধ্যে নিজের এক্স হ্যান্ডেলে সেই পত্রের ছবি ও পোস্ট করেছেন তিনি।

 

সর্বভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলে আন্দোলনের নেমেছিলেন বিনেশ ও বজরং। কুস্তি সংস্থার পদ ব্রিজভূষণের অপসরণ ও শাস্তির দাবি তোলেন তাঁরা। দিল্লির যন্তরমন্তরে তাঁদের অবস্থান বিক্ষোভ দেশজুড়ে আলোড়ন ফেলে দেয়। সদ্য সমাপ্ত প্যারিস  অলিম্পিক্সে ঘটে যাওয়া অঘটনের পর দেশে ফিরেই কংগ্রেসে যোগদান করেন বিনেশ। তাঁর সঙ্গে ছিলেন সতীর্থ বজরং পুনিয়াও। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিধায়ক পদের জন্য হাত শিবিরের হয়ে তাঁদের প্রতিদ্বন্দ্বীতা করার সম্ভাবনা প্রবল। শোনা গিয়েছে জুলানা কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন বিনেশ ও বদলি থেকে বজরং। রাজনীতিতে আসার প্রাক মুহূর্তে বড় সিদ্ধান্ত নিলেন হরিয়ানার দুই কুস্তিবিদ। কেন্দ্রীয় সরকারের চাকরিতে ইতি টানলেন দুজনেই। খেলা কোটায় পাওয়া রেলের চাকরিতে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত শুক্রবার আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন বিনেশ। সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, “আমি নিজেকে রেল পরিষেবা থেকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছি। এবিষয়ে রেল কর্তৃপক্ষকে আমার পদত্যাগ পত্র জমা দিয়েছি। আমাকে জাতির সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য ভারতীয় রেলওয়েকে ধন্যবাদ।”

আরও পড়ুনঃ ফের নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় জারি সতর্কতা?

আরও পড়ুনঃ Vinesh Phogat and Bajrang Punia join Congress: কংগ্রেসে বিনেশ-বজরং, রাহুলের সঙ্গে সাক্ষাত, হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়বেন হাত চিহ্নে

আরও পড়ুনঃ Argentina Football: চিলির বিরুদ্ধে দাপুটে জয় মেসি বিহীন আর্জেন্টিনার, ম্যাচ শেষে দি মারিয়াকে বিদায়ী সংবর্ধনা গার্নাচোদের
উল্লেখ্য, প্যারিস অলম্পিকে মহিলা ৫০ কেজির বিভাগে ফাইনালে উঠেও সোনা হাতছাড়া করেছেন বিনেশ ফোগাট। ফাইনালের দিন ওজন মাপতে গিয়ে ৫০ কেজির থেকে মাত্র একশো গ্রাম বেশি হয় তাঁর। কার্যত অলিম্পিকের নিয়ম মেনে তাকে ম্যাচে অংশই নিতে দেওয়া হয়নি। সোনা দুরস্ত তাকে দেওয়া হয়নি রুপোও। যা নিয়ে অলিম্পিক কতৃপক্ষের নিন্দা করেছিলেন অনেকেই। তবে সেই বিষাদ কাটিয়ে এবার রাজনীতির আখড়ায় জয় ছিনিয়ে নিতে সম্পূর্ণ তৈরি হয়ে নামছেন বিনেশরা।

About Post Author