Home » US Open: ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

US Open: ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ৮ সেপ্তেম্বরঃ জেসিকা পেগুলাকে স্ট্রেট সেটে উড়িয়ে ইউএস ওপেনের মহিলাদের সিঙ্গলসের ফাইনাল জিতে নিলেন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবালেঙ্কা । ইউএস ওপেন পেল নতুন চ্যাম্পিয়ন। নিজের নামের পাশে এই নিয়ে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জুড়ে দিলেন বেলারুশের এই টেনিস খেলোয়াড়। ফাইনাল জিতলেন ৭-৫, ৭-৫ ব্যবধানে।

আগের বছরের ইউএস ওপেনেও ফাইনালের টিকিট পেয়েছিলেন সাবালেঙ্কা । তবে চ্যাম্পিয়ন হওয়ার যাত্রায় হারাতে পারেননি আমেরিকার ঘরের মেয়ে কোকো গফকে। চূড়ান্ত পর্যায় পৌঁছেও ফিরতে হয়েছিল খালি হাতে। তবে সেই আক্ষেপ মিটিয়ে নিলেন। এবারেও ফাইনালে প্রতিপক্ষ ছিলেন আর এক আমেরিকান। সঙ্গে সমগ্র স্টেডিয়াম। ফাটাফাটি ফাইনালের জন্য তৈরি ছিল আমেরিকান সমর্থকেরা। লড়াই হাড্ডাহাড্ডি হলেও জিততে মরিয়া সাবলেঙ্কার সামনে টিকতে পারলেন না পেগুলা। ম্যচের চূড়ান্ত মুহূর্তে সাবালেঙ্কার আক্রমণাত্মক টেনিস সামালাতে ব্যর্থ হলেন ত্রিশ বছরের এই আমেরিকান। টানা চার গেম হেরে ম্যাচ হাতছাড়া করলেন।

আরও পড়ুনঃ Mohun Bagan: তারকা ফুটবলারের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করল মোহনবাগান

শনিবার ফাইনাল ম্যাচের প্রথম সার্ভিস থেকে একটু দুর্বল লেগেছিল প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই পেগুলাকে। পরতে পরতে পট পরিবর্তন হয়েছে ম্যাচের। প্রথমে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা সাবলেঙ্কা পিছিয়ে পড়েন ৩-৫ গেমে। সেখান থেকে খেলা তৃতীয় সেটে গড়াবে না, ভেবে নিয়েছিলেন আমেরিকান সমর্থকেরা। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই চাপের মুখে চমক দেখালেন সাবালেঙ্কা। তারপর আর এগোতে দেননি প্রতিপক্ষকে। ৭-৫ ব্যবধানে টানা চার গেম জিতে ইউএস ওপেন নিজের নামে করে নিলেন।

আরও পড়ুনঃ Deepika Padukone: গণেশ চতুর্থীর পরের দিনই মাতৃত্বের স্বাদ পেলেন দীপিকা পাড়ুকোণ

ঠিক এক বছর আগে খেতাব হাতছাড়া হওয়ায় বড় ধাক্কা খেয়েছিলেন সাবালেঙ্কা। খেলার শেষে লকার রুমে ফিরে নিজের র‌্যাকেট ভেঙে ফেলেছিলেন তিনি। তেমনই এদিন জিতে আবেগপ্রবণ হয়ে পড়লেন ছাব্বিশ বছরের বেলারুশ টেনিস তারকা। আনন্দে ট্রফি জড়িয়ে ধরে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। পরে সংবাদ মাধম্যেও প্রকাশ করেছেন উচ্ছাসের ঢেউ। তিনি বলেন, “এই মুহূর্তে আমি বাকরুদ্ধ। এই সুন্দর ট্রফিটা জেতার স্বপ্ন ছিল। আজ তা সত্যি হয়েছে। ট্রফি জিতেছি। সাধারণত এধরনের কথা বলি না তবে আজ বলছি, নিজের উপর ভীষণ গর্ব বোধ হচ্ছে।”

About Post Author