বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ৮ সেপ্টেম্বরঃ গণেশ চতুর্থীর পরের দিনই লক্ষীর আগমন দীপিকা ও রণবীরের ঘরে। সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী। যদিও সেই খবর এখনও সমাজমাধ্যমে প্রকাশ করেননি দুজনের কেউই। কিন্তু জানা গিয়েছে রবিবার কন্যাসন্তানের জন্মদিয়েছেন দীপিকা। চলতি বছরের শুরুতেই নতুন অতিথির আগমনের কথা ঘোষণা করেছিলেন বলিউডের তারকা জুটি। বিভিন্ন সময় অভিনেত্রীর স্ফীতোদরের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তখন থেকেই তাঁদের অনুরাগীরা অপেক্ষায় ছিল কবে দুজনের ঘর আলো করে নতুন সদস্য আসবে।

আরও পড়ুনঃ Australia vs Scotland: অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম শতরান ইংলিসের, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় অজিদের
শুক্রবার গণেশ চতুর্থীর দিনে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে পুজো দেন দীপিকা ও রণবীর। পরে তাঁরা যান মুম্বইয়ের মাউন্ট মেরি চার্চে প্রার্থনা করতে। আর ঠিক তার পরের দিনই অর্থাৎ শনিবার বিকেলে মুম্বইয়ের হাসপাতালে দেখা গিয়েছিল তাঁদের। তখনই শুরু হয়ে জল্পনা। সেদিন কোনও খবর না আসলেও রবিবার পাওয়া গেল সেই সুখবর। ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা ও সন্তান দুজনেই সুস্থ বলে সূত্রের খবর।
এই খবর শুনে উচ্ছাসিত অনুরাগিরাও। দীপিকার সন্তান কোথায় প্রথম পৃথিবীর আলো দেখবে? সেই নিয়েও চলছিল গুঞ্জন। শোনা গিয়েছিল সন্তান প্রসব করতে বিদেশে পাড়ি দিতে পারেন অভিনেত্রী। কিন্তু সব জল্পনা উড়িয়ে নিজের দেশেই সন্তানের জন্ম দিলেন দীপিকা। আগে জানা গিয়েছিল সেপ্টেম্বরের ২৮ তারিখ ভূমিষ্ঠ হবে দীপবীরের সন্তান। কিন্তু নির্ধারিত সময়ের অনেকদিন আগেই নতুন সদস্যের আগমন হল দীপবীরের সংসারে।
আরও পড়ুনঃ জোর করে চুম্বন : যৌন হেনস্থার অভিযোগে চিত্র-পরিচালক অরিন্দম শীল সাসপেন্ড
দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয় ২০১৩ সালে। সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ‘গোলিয়ো কি রাসলীলা: রামলীলা’ ছবির শুটিং ফ্লোরে প্রথম আলাপ হয় দুজনের। সেখান থেকে প্রেমের সূত্রপাত। এর পরে ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’ এবং ‘৮৩’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারকা দম্পতি। বড় পর্দায় তাঁদের জুটি নজর কেড়েছে সিনে প্রেমীদের। অবশেষে ২০১৮ সালের ১৪ নভেম্বর মাসে ‘লেক কোমো’-তে রাজকীয় কায়দায় সাত পাকে বাঁধা পড়েন দুজনে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান দীপিকা।


More Stories
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?