Home » বাংলাদেশের বিরুদ্ধে অশ্বিন-জাদেজার ব্যাটিং দাপট, সেঞ্চুরি অশ্বিনের, অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে ভারত, চাপে বাংলাদেশ

বাংলাদেশের বিরুদ্ধে অশ্বিন-জাদেজার ব্যাটিং দাপট, সেঞ্চুরি অশ্বিনের, অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে ভারত, চাপে বাংলাদেশ

সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বর : অফেন্স ইস দ্য বেস্ট ডিফেন্স বা সুপার কাউন্টার অ্যাটাক। তাড়াতাড়ি ছটি উইকেট পড়ে গেলেও ভারত যে পাকিস্তান নয়  তা বাংলাদেশকে বুঝিয়ে দিলেন দুই অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। পশ্চিম তার ষষ্ঠ টেস্ট শতরান করলেন। রবীন্দ্র জাদিজা পঞ্চম শতরানের দোরগোড়ায়। দিনের শেষে ভারত ৬ উইকেটে ৩৩৯। তাই অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে ভারত , চাপে বাংলাদেশ।

অশ্বিন ও জাদেজা দাপটে ব্যাট করলেন প্রায় দিনভর। দুজনের জন্যই কোন প্রশংসাই যথেষ্ট নয়। ফলশ্রুতি যেমন ভারত বাংলাদেশের দুই ম্যাচের টেস্টে সিরিজে প্রথম টেস্টে প্রাথমিক অস্বস্তি কাটিয়ে  স্বস্তিতে ভারত, তেমনই বাংলাদেশের চাপ বাড়ছে । মনে রাখতে হবে এই টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে বাংলাদেশকেই। চেন্নাইয়ে টসে জিতে বাংলাদেশ ভারতকে ব্যাট করতে পাঠায়। মুলত হাসান মাহমুদের পেস বোলিংয়ে ভারতের শুরুর দিকে শক্তিশালী ব্যাটিং লাইন আপে বিপর্যয় দেখা দেয়।রোহিত,বিরাট, গিল দ্ৰুত বিদায় নেন। ৩৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার যশস্বী ও পন্থ হাল ধরলেও তাঁরা আউট হওয়ার পরে এক সময় ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪৪। এরপরেই দুই অভিজ্ঞ অলরাউন্ডার অশ্বিন ও জাদেজার বিক্রমে ঘুরে দাঁড়াতে শুরু করে ভারত।

দুজনে মিলে সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৯৫  রানের পার্টনারশিপ জুড়ে ভারতকে অনেকটাই নিশ্চিত জায়গায় নিয়ে যান। একটা সময় ২৫০ কেই বড় রান মনে করা হলেও এখন বাংলাদেশের ওপরে রানের পাহাড় চাপাতে চাইছে ভারত। অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে ভারত চাইতে বলা ভালো এই দুজন আরো কিছুক্ষণ ব্যাট করতে পারলে আরও দেওয়ালে পিঠ ঠেকে যাবে বাংলাদেশের। বল ইতিমধ্যেই টার্ন নিতে শুরু করেছে। চিপক স্টেডিয়ামের পিচে দ্বিতীয় দিনের শেষের দিক থেকেই আরো ঘুরবে মনে করছেন বিশেষজ্ঞরা। দুই ভারতীয় স্পিনার জাদেজা অশ্বিনের যৌথ সংগ্রহ প্রায় ৮০০ উইকেট। ভারতের হতে জাদেজা অশ্বিন ছাড়াও রয়েছেন যশস্বী যাকে লেগ স্পিনার হিসেবে ব্যবহার করানো হতে পারে। দ্বিতীয় দিন থেকে এই ম্যাচ আরও আকর্ষণীয় জায়গায় চলে যাবে বলেই মনে করা হচ্ছে।

# অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে ভারত, চাপে বাংলাদেশ

আরও পড়ুন বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা! নবান্নের আপত্তি উড়িয়ে বৃহস্পতিবার ফের ৮০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি

About Post Author