সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বরঃ আরজিকরে থ্রেট কালচারের অভিযোগে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বিরূপাক্ষ এবং অভীকের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’-এ বড় ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছিল। বিরূপাক্ষ এবং অভীক ছাড়াও আরজিকরে ‘থ্রেট কালচার’ চালানোর অভিযোগে ৫১ জনকে চিহ্নিত করা হয়েছিল। তাঁদের মধ্যেই ১২ জনকে বুধবার আরজিকর হাসপাতালের প্লাটিনাম জুবিলি ব্লিডিংয়ে তলব করেছিল হাসপাতালের বিশেষ তদন্ত কমিটি। সূত্রের খবর, এই ১২ জনের মধ্যে ছিলেন আশিস পাণ্ডে, সৌরভ পাল, সকিফুল হোসেন-রা। এদিন হাসপাতালে তাঁদেরকে ঢুকতে দেখেই ফের নতুন করে উত্তেজনা ছড়ায় আরজিকর হাসপাতালে। বিক্ষোভ দেখাতে শুরু করেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। এই পরিপ্রেক্ষিতেই ধাক্কাধাক্কি হয় দুই পক্ষের। অভিযুক্তদের তাড়া করেন জুনিয়র ডাক্তাররা।
আরও পড়ুন মিলছে না মর্গ কর্মীর বয়ান, ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্বকে নিয়ে বাড়ছে সন্দেহ
উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পরেই বিরূপাক্ষ, অভীক-সহ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বেশকিছু ডাক্তারের বিরুদ্ধে ‘থ্রেট কালচার’-এ বড় ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছিল। ‘থ্রেট কালচার’-এর নেপথ্যে অভীকের সক্রিয় মদত ছিল বলে অভিযোগ। ইতিমধ্যেই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর রাজ্য শাখা এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলও তাঁকে সাসপেন্ডও করেছে। সেইসঙ্গে অভিযোগ ওঠে, গত ৯ আগস্ট, চিকিৎসক খুনের দিন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরুপাক্ষ আরজিকরে উপস্থিত ছিলেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক হয়েও তিনি চিকিৎসক খুনের দিন আরজিকরে কী করছিলেন? সেই বিষয়ে সিবিআই বিরুপাক্ষ এবং মুখোমুখি বসিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে।

প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে-র নাম জড়িয়েছিল একের পর এক বিতর্কে। একাধিক মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’-এ বড় ভূমিকা নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তাঁকে সাসপেন্ডও করেছে স্বাস্থ্য ভবন। বিরূপাক্ষ বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক ছিলেন। আরজিকর কাণ্ডের আবহে একটি অডিয়ো ভাইরাল হয়েছিল। ভাইরাল হওয়া সেই অডিয়োর সূত্র ধরেই উঠে আসে বিরূপাক্ষের নাম। বিরূপাক্ষকে সেই অডিয়োয় জুনিয়র ডাক্তারদের ‘হুমকি’ দিতে শোনা গিয়েছিল। এরপরই তাঁর বিরুদ্ধে বৌবাজার থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। যদিও বিরূপাক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
#Abhik Dey #CBI #RGkarHospital #RGkarFormerPrincipalSandeepGhosh #RGKARDoctorDeath #Latestbengalinews #BirupakshaBiswas #BurdwanMedicalCollege


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?