সময় কলকাতা ডেস্ক, ২৬ সেপ্টেম্বর: আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় বুধবার সিজিওতে হাজিরা দিয়েছিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস এবং হাসপাতালের মর্গের এক কর্মী। চলেছে লাগাতার জিজ্ঞাসাবাদ। হাতে আর মাত্র চার দিন, ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি। সেখানে তদন্তের আপডেট রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। বিগত শুক্রবার থেকে অপূর্বকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। কাল তাঁর সঙ্গে সিবিআই দফতরে ছিলেন এক মর্গ কর্মীও। সূত্রের খবর, এই মর্গ কর্মীর বয়ানের সঙ্গে ময়নাতদন্তকারী চিকিসৎসকের বয়ান মিলছে না। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের ক্ষেত্রে ধরা পড়েছে একাধিক পদ্ধতিগত ত্রুটিবিচ্যুতি।

আরও পড়ুন: আরজিকরে ‘থ্রেট কালচারের’ অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ১২ জন জুনিয়র চিকিৎসককে তলব CBI-র
বুধবার দু’জনকে একসঙ্গে সিজিও কমপ্লেক্সে পেয়ে একাধিক প্রশ্ন করেছে কেন্দ্রীয় তদন্তবাহিনীর কর্তারা। তদন্তকারীদের বক্তব্য, ৯ আগস্ট ময়নাতদন্ত হওয়ার পর তার রিপোর্ট তৈরি করায় মর্গের ‘ক্লার্ক’ পর্যায়ে নিয়জিত ওই কর্মীর তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল। ওই দিন ময়নাতদন্ত কী ভাবে হয়েছিল? কারা কারা ময়নাতদন্তের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন? দু’জনকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করেছেন গোয়েন্দারা। সিবিআই সূত্র বলছে, তাঁদের বয়ান অনেকাংশে বিপরীত মুখী। উভয়ের উত্তরে পার্থক্য রয়েছে। অর্থ্যাৎ তাঁরা কোন সত্য আড়াল করার চেষ্টা করছে বলে সন্দেহ সিবিআই কর্তাদের।
আরও পড়ুন: আরজি করের উদাহরণ টেনে, ট্রাম পরিষেবা বন্ধ নিয়ে হতাশা প্রকাশ করলেন মীর
প্রসঙ্গত, ‘উত্তরবঙ্গ লবি’র ‘মগজ’ বলে পরিচিত সুশান্ত রায়কেও তলব করেছিল সিবিআই। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সহ-সভাপতি এই সুশান্ত আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ পাত্র। কার্যত তাঁকেও সন্দেহভাজনের তালিকায় রেখেই লম্বা জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সিবিআই ইমেল করে সুশান্তকে ডেকে পাঠান। তদন্তকারীদের দাবি, জলপাইগুড়ির চক্ষু চিকিৎসক সুশান্ত ৮ অগস্ট আরজি কর কাণ্ডের দিন কলকাতাতেই ছিলেন। ৯ আগস্ট ঘটনাটি ঘটার পর সন্দীপ তাঁকে ফোন করে আরজি কর হাসপাতালে ডেকেছিলেন। ঘনিষ্ঠ সন্দীপের ডাকে তৎক্ষণাৎ আরজি করে পৌঁছে গিয়েছিলেন সুশান্ত। সকাল থেকে রাত পর্যন্ত ছিলেন হাসপাতালেই। সিবিআইয়ের দাবি এখানেই তাঁর সঙ্গে আরজি কর কাণ্ডের যোগসূত্র আছে বলে সন্দেহ করছেন তাঁরা। তথ্যপ্রমাণ লোপাটে সন্দীপ ঘনিষ্ঠদের কি ভূমিকা, তাতে এই সুশান্তর কোন হাত আছে কি না, খতিয়ে দেখছে তদন্তকারীরা। প্রয়জনে আবার তাঁকে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !