সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবর: চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল বালুরঘাট জেলা হাসপাতাল। এই ঘটনা কেন্দ্র করে শনিবার মারাত্মক চাঞ্চল্যকর ছড়িয়েছিল এলাকায়। মৃত যুবকের নাম আদিত্য মহন্ত। পরিবারের দাবি, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার রাত ১০টা নাগাদ তাঁর মৃত্যু হয়। সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা পাননি তাঁদের ছেলে। ডাক্তারদের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে যুবকের। অসুস্থ যুবকের চিকিৎসা করাতে যে ডাক্তারকে সন্ধ্যায় ডাকা হয়, সে এসে পৌঁছায় রাতে যুবকের মৃত্যুর পর। ঘটনার পরই হাসপাতালের পুরুষ ওয়ার্ডে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর পরিজনেরা। খবর পেয়েবালুরঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঃ Dhupguri: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নাবালককে বাঁচাল ধূপগুড়ির ডাক্তার, প্রশংসার ঝড় এলাকায়
বালুরঘাট শহর লাগোয়া ত্রিনাথ মন্দির পাড়া এলাকায় বাড়ি মৃত যুবক আদিত্য মহন্তের। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে থাকতেন না যুবক। দিল্লিতে একটা বেসরকারি সংস্থার কাজ করতেন তিনি। পুজার ছুটিতে বাড়ি এসেছিলেন আদিত্য। এটাই শেষ ফেরা কেই বা জানত! মৃতের পরিজনেরা জানিয়েছে, ছুটিতে এসে অসুস্থ হয়ে পড়েন আদিত্য। গত বৃহস্পতিবার শ্বাসকষ্টের জন্য তাঁকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে পরিবারের অভিযোগ, আশঙ্কা জনক অবস্থায় যে ডাক্তারের অধীনে তাঁকে ভর্তি করা হয়েছিল সে নিজের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে ব্যস্ত ছিলেন। হাসপাতালে প্রয়োজন মত চিকিৎসা করা হয়নি যুবককে। যার জেরেই প্রাণ হারিয়েছেন আদিত্য।
আরও পড়ুনঃ BJP Candidate Announcment: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি, স্থানীয় মুখেই আস্থা পদ্ম শিবিরের
অল্প বয়সী যুবকের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। ভাইপোর মৃত্যুতে মৃতের কাকা পিংকু মহন্তর বক্তব্য , ‘‘নার্স এবং চিকিৎসকদের গাফিলতিতেই আমার আমাদের ছেলেটা চলে গেল। প্রকৃত তদন্ত এবং দোষী চিকিৎসকের শাস্তি দাবি করে লিখিত অভিযোগ জানাব।” এই প্রসঙ্গে বালুরঘাট হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন, রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে অবশ্যই পদক্ষেপ করা হবে। যুবকের মৃত্যুর পর থেকেই একেরপর এক অভিযোগ উঠে আসছে বালুরঘাটের ওই হাসপাতালের বিরুদ্ধে। রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন ডাক্তাদের একাংশ, হাসপাতাল ছেড়ে ব্যক্তিগত চেম্বারে ব্যস্ত থাকার অভিযোগও


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন