Home » BLACKBUCK POACHING CASE: ‘সলমন কৃষ্ণসার হরিণ শিকার করেনি, বিষ্ণোই গ্যাংয়ে কাছে কেন ক্ষমা চাইবে?’ সলমনের হয়ে আসরে সেলিম

BLACKBUCK POACHING CASE: ‘সলমন কৃষ্ণসার হরিণ শিকার করেনি, বিষ্ণোই গ্যাংয়ে কাছে কেন ক্ষমা চাইবে?’ সলমনের হয়ে আসরে সেলিম

সময় কলকাতা ডেস্ক, ১৯ অক্টোবরঃ একবার প্রাণে মারার চেষ্টা, আর তারপর বারবার সলমন খানকে প্রাণনাশের হুমকি। একের পর এক ঘটনার পর যেন একেবারে তটস্থ  হয়ে আছে গোটা খান পরিবার। শুধু তাই নয় সম্প্রতি প্রাতঃভ্রমণে বেরিয়ে প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমনের বাবা তথা বলিউডে জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খান।

এই পরিস্থিতিতে মুখ খুললেন সেলিম খান । ছেলের হয়ে ব্যাট ধরলেন বলিউডের এই প্রবীণ শিল্পী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘সলমন বার বার প্রাণনাশের হুমকি পাচ্ছে। এদিকে সেই ঘটনার সঙ্গে সলমন যুক্তই নয়।’ অত্যন্ত্ দৃঢ়তার সঙ্গে জানিয়ে দেন তিনি বিশ্বাস করেন সলমন মিথ্যে কথা বলার লোক নন। একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, ‘কৃষ্ণসার হরিণ সলমন শিকার করেননি। তা হলে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন?’

আরও পড়ুনঃ Indian Super League Derby: বর্ণহীন ডার্বির আগে দুই প্রধানে দুই ছবি, চাপের মুখেও চনমনে মোহনবাগান, চুপিসারে জয়ের অঙ্ক কষছে ইস্টবেঙ্গল

আরও পড়ুনঃ Liam Payne: অত্যাধিক মাদকাসক্তি কি না ফেরার দেশে নিয়ে গেল জনপ্রিয় সঙ্গীতশিল্পী লিয়াম পেইনকে?

আরও পড়ুনঃ Optical Illusion: ৯০ শতাংশ পারেনি নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

প্রসঙ্গত, মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে সলমন খানকে খুন করার হুমকি চিঠিতে বিষ্ণোই গ্যাংয়ের তরফে লেখা হয় ‘৫ কোটি টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ পরিণতি হবে বলিউডের ভাইজানের।’ কৃষ্ণসার হরিণ হত্যার প্রতিশোধ নিতে অনড় বিষ্ণোই গ্যাং। যে কোনও পরিস্থিতিতে সলমনের প্রাণনাশ করাই তাদের লক্ষ্য। সেটা স্পষ্ট করেছে তারা। এদিকে,  লাগাতার খুনের হুমকির জন্য সলমন খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নিরাপত্তার কারণে ২ কোটি টাকা খরচ করে গাড়ি কিনেছেন সলমন। জানা গিয়েছে, দুবাই থেকে বিশেষ বুলেট প্রুফ এসইউভ গাড়িটি এসেছে ।

About Post Author