সময় কলকাতা ডেস্ক, ২৮ অক্টোবর: এবার কালীপুজোতেও থাকছে বাড়তি ট্রেন। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের নির্দিষ্ট কিছু শাখায় রাতের দিকে চলবে কয়েকটি বাড়তি ট্রেন। দুর্গা পূজোর মতোই কালীপুজোতেও ভিড় সামলাতে ডানকুনি, বারাসত, রানাঘাট এবং বারুইপুর রুটে এক জোড়া করে ট্রেন চলবে বলেই খবর। কোন শাখায়, কখন ছাড়বে ট্রেনগুলি (আপ এবং ডাউন) জেনে নিন বিস্তরে…

কোন কোন শাখায়? কখন চলবে ট্রেনগুলি?
৩১ অক্টোবর, বৃহস্পতিবার থেকে শুরু কালীপুজো। পুজোর দিনে একটি বিশেষ ট্রেন রাত সাড়ে ১১টায় শিয়ালদহ থেকে ছেড়ে রাত ১২টা ১৫ মিনিটে ডানকুনি পৌঁছবে। ফিরতি পথে রাত ১২টা ২৫ মিনিটে ডানকুনি থেকে ছেড়ে রাত ১টা ৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে সেটি। শিয়ালদহ থেকে বারাসতগামী লোকাল রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে রাত ১২টা ৫৫ মিনিটে বারাসত পৌঁছবে। ফেরার সময়ে রাত ১টা ১০ মিনিটে বারাসত থেকে ছেড়ে রাত ১টা ৫৫ মিনিটে সেটি শিয়ালদহে পৌঁছবে। আর একটি ট্রেন রানাঘাট থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছবে রাত ১টা ৪০ মিনিটে। আর রাত ১২টা ৪০ মিনিটে রানাঘাটগামী লোকালটি শিয়ালদহ থেকে ছেড়ে রাত আড়াইটে নাগাদ গন্তব্যে পৌঁছবে। বারুইপুরগামী লোকাল রাত সাড়ে ১২টায় শিয়ালদহ থেকে রওনা দিয়ে রাত ১টা ১৫ মিনিটে বারুইপুর পৌঁছবে। ফিরতি পথে সেটি রাত ১টা ২৫ মিনিটে বারুইপুর থেকে রওনা দিয়ে গন্তব্যে পৌঁছবে রাত ২টো ১০ মিনিটে।
আরও পড়ুন: লড়াই জুনিয়র বনাম জুনিয়র চিকিৎসকদের! ‘অভয়া’র নামে টাকা তুলেছে অনিকেতরা, অভিযোগ তুলে চিঠি মুখ্যসচিবকে
গত দু’দিন আগে মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে যে দুর্ঘটনা ঘটেছে, সেই ধরনের ঘটনা এড়াতে দীপাবলি এবং ছটপুজোর সময় আগামী ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বরের মধ্যে বিভিন্ন রুটে একাধিক দূরপাল্লার ট্রেন চালাবে রেল। বিভিন্ন স্টেশনে যাত্রীদের বিশৃঙ্খলা এড়াতে বাড়তি নিরাপত্তা রক্ষী, সিসিটিভি নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন