সময় কলকাতা ডেস্ক, ২৮ অক্টোবর: সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের লড়াই শেষ ফিকে হতেই পাকাল নতুন জট। এবার লড়াই জুনিয়র চিকিৎসক বনাম জুনিয়র চিকিৎসকদের। শনিবার ‘জুনিয়র ডক্টরস ফ্রন্টে’র ডাকা গণ কনভেনশনের সময়ই আত্মপ্রকাশ করে জুনিয়রদের আরেকটি সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন’। নতুম এই সংগঠন মূলত সেই সকল চিকিৎসকদের, যাঁদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ রয়েছে। প্রথমে তাঁদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল ‘জুনিয়র ডক্টরস ফ্রন্ট’। এবার পাল্টা দিয়ে দেবাশিস হালদার, অনিকেত মাহাতোদের বিরুদ্ধে ‘অভয়া’র নামে অনৈতিকভাবে টাকা তোলার অভিযোগে সরব হয়েছেন তাঁরা। ট্রেড কালচার চালানোয় অভিযুক্ত ৫৩ জনের সংগঠন ৮ দফা দাবিতে চিঠি দিল মুখ্যসচিব মনোজ পন্থকে। তাতে মূল দাবি, যে টাকা অনিকেতরা তুলেছে তার উৎস কী তা খতিয়ে দেখতে হবে? এবং তা কোথায় খরচ হয়েছে? তা অডিট করতে হবে।

আরও পড়ুন: Junior Doctors: অনশন তুলেই মমতাকে ১৩৭ পৃষ্টার নথি পেশ করলেন জুনিয়র চিকিৎসকেরা
জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার রাতে একটি মেইল পাঠানো হয়েছে মুখ্যসচিব মনোজপন্থকে। সংগঠনের আহ্বায়ক শ্রীশ চক্রবর্তী, প্রণয় চৌধুরীদের পাঠানো সেই মেইলে উল্ল্যেখ রয়েছে দাবি। স্বাভাবিক ভাবে সেই মেইলে রয়েছে অভয়ার সুবিচার, হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো উন্নয়নের দাবি। তবে রাজ্য সরকারের কাছে যে দুটি বিষয় বিশেষ করে খতিয়ে দেখার কথা বলেছেন তাঁরা সেগুলি হল, জুনিয়র ডক্টরস ফ্রন্টের তহবিলের সাড়ে চার কোটি টাকার উৎস কী? তা খতিয়ে দেখা হোক। এবং সেই টাকা কোথায় ব্যয় হয়েছে অডিট করা হোক। গত এক সপ্তাহে ধরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন থ্রেট কালচারে অভিযুক্ত চিকিৎসকরা। এবার তাঁদের মুখ্যসচিবকে চিঠি দেওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে চিকিৎসক মহল।
আরও পড়ুন: Child Rape In Nadia: চকলেটের লোভ দেখিয়ে যৌন হেনস্থা, অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে
মুখ্যসচিবকে দেওয়া মেইলে তাঁরা যোগ করেছেন, গুরুত্বপূর্ণ কিছু দাবি। রাজ্যের সরকারি হাসপাতাল গুলিতে গঠন করা টাস্ক ফোর্সে সব মেডিক্যাল কলেজের সর্বস্তরের প্রতিনিধিদের রাখতে হবে, বলে দাবি জানিয়েছে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। তাঁদের বক্তব্য, স্বচ্ছতার সঙ্গে সেই কমিটি গড়তে হবে। অন্যথায়, আশঙ্কা থেকে যায়, জুনিয়র ডক্টরস ফ্রন্ট এসব কমিটির ভিতরে নিজেদের প্রতিনিধিদের বসিয়ে স্বেচ্ছাচারীতা চালাতে পারে। সবমিলিয়ে শ্রীশ, প্রণয়দের ৮ দফা দাবি সম্বলিত ওই চিঠি পৌঁছেচে মনোজ পন্থের অফিসে।


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী