Home » Mohun Bagan: স্টুয়ার্টকে ছাড়াই জামশেদপুর অভিযানে নামছে মোহনবাগান, কী হবে মোহনবাগানের প্রথম একাদশ?

Mohun Bagan: স্টুয়ার্টকে ছাড়াই জামশেদপুর অভিযানে নামছে মোহনবাগান, কী হবে মোহনবাগানের প্রথম একাদশ?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ নভেম্বরঃ আন্তর্জাতিক বিরতির পর ফের ইন্ডিয়ান সুপার লিগ অভিযানে নামছে মোহনবাগান। শনিবার ঘরের মাঠে তারা খেলবে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে। এই ম্যাচে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। তিনি এখনও পুরোপুরি চোটমুক্ত নন। তাঁর বদলে কে শুরু করবেন? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

ইন্ডিয়ান সুপার লিগে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান। সাত ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে লিগ তালিকার দু’নম্বরে রয়েছে সবুজ মেরুন শিবির। জামশেদপুর এৎসি ২ গোলের বেশি ব্যবধানে হারাতে পারলেই লিগ তালিকার শীর্ষে পৌঁছে যাবে তারা। তাই ঘরের মাঠে এই ম্যাচ গত বারের লিগ শিল্ড জয়ীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু এই ম্যাচে মোহনবাগান পাবে না মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্টকে। তিনি এখনও সম্পূর্ণ চোটমুক্ত নন। শুক্রবার বল পায়ে অনুশীলন করলেও তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চাননা কোচ মোলিনা। মোহনবাগান কোচ ভরসা রাখছেন দলের বাকি ফুটবলারদের উপর। স্টুয়ার্টের বদলে ম্যাকলারেনের সঙ্গে শুরু করবেন দিমিত্রি পেত্রাতোস। ওড়িশা ম্যাচেও তিনিই শুরু করেছিলেন। তবে দুজনেই ভিন্ন ধরনের ফুটবলার। স্টুয়ার্ট বল পায়ে অনেক বেশি সৃজনশীল। এই মরশুমে বারবার তাঁকে বিপক্ষের থেকে বল কেড়ে ম্যাকলারেনকে বল সাজিয়ে দিতে দেখা গিয়েছে। পেত্রাতোস সেখানে পরিশ্রমী। যতক্ষণে মাঠে থাকেন অক্লান্ত পরিশ্রম করেন। নিজেদের অর্ধ থেকে বল তৈরি করেন। গোল করেন ও সতীর্থকে দিয়ে গোল করান। তবে এই মরশুমে গোলের মধ্যে নেই অজি স্ট্রাইকার।

আরও পড়ুনঃ  OPTICALILLUSION: জিনিয়াসদের জন্য এই ধাঁধা, ৩০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করুন ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য

কেমন হতে পারে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম একাদশ?

৪-৪-১-১ ফরম্যাশনেই শুরু করবেন মোলিনা। প্রত্যাশামত গোলে খেলবেন বিশাল কাইথ। দুই রক্ষণের দুই প্রান্তে খেলবেন দীপেন্দু বিশ্বাস ও শুভাশিস বসু। দুই স্টপার টম অ্যালড্রেড ও আলবার্তো রড্রিগেজ। মাঝমাঠে আপুইয়ার পাশে থাকবেন অনিরুদ্ধ থাপা। আপুইয়াও পুরো সুস্থ নন। সেক্ষেত্রে ব্লকার হিসেবে দীপক টাংরিকে দেখা যাবে। দু’প্রান্ত ধরে আক্রমণে উঠবে মনবীর সিং ও লিস্টন কোলাসো। দশনম্বরের জায়গায় অর্থাৎ মূল ফরোয়ার্ডের একটু নিচে খেলবেন দিমিত্রি পেত্রাতোস। আর টার্গেট ম্যান জেমি ম্যাকলারেন। তবে ম্যাচের পরিস্থিতি বুঝে তিন জনের সেন্টার ব্যাকে চলে যেতে পারেন। সেক্ষেত্রে আক্রমণে লোক বাড়াবে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামবেন জেসন কামিংস।

About Post Author