সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ২৩ নভেম্বর: শতরানের হ্যাট্রিক তিলকের! রানের জোয়ার থামছে না তাঁর ব্যাটে। একেরপর শতরান করে নিজের ওপর থেকে চোখ সরাতে দিচ্ছেন না ভারতের এই তরুণ তুর্কি। দক্ষিণ আফ্রিকা সফরে শেষ দুটি টি-টিয়েন্টি ম্যাচে শতরান করার পর দেশে ফিরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচেই ফের শতরানের দেখা পেলেন মুম্বই ইন্ডিযান্সের তাকরা। অন্যদিকে শতরান হাঁকালেন ভারতের আরও এক অভিজ্ঞ ব্যাটার শ্রেয়স আইয়ার। জাতীয় দলে ব্রাত্য। আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করার পরেও কেকেআর রিটেন করেনি তাঁকে। কাজেই শ্রেয়সের সামনে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। লড়াই নিজেকে আরও একবার প্রমান করার। নিদারুণ লড়ছেনও বটে। আগামীকাল দল পাওয়ার লড়াই শ্রেয়সের, নিলামের আগে এই শতরান তাঁর দাম বাড়িয়ে দিতে পারে কয়েকগুন।

আরও পড়ুন: মহারাষ্ট্র : নজির গড়ে জয়ের পথে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি
কুড়ি ওভারের সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রতিযোগিতা, শনিবার রাজকোটে হায়দরাবাদে সঙ্গে খেলা ছিল মেঘালয়ের। ম্যাচে হায়দরাবাদের হয়ে ঝোড়ো ইনিংস খেলেছেন বাইশ বছরের তিলক বর্মা। ৬৭ বলে করেছেন ১৫১ রান। অন্য একটি ম্যাচে গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই। সেখানে মুম্বইয়ের হয়ে হয়ে ৫৭ বলে অপরাজিত ১৩০ রান করেছেন শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন: Mohun Bagan: স্টুয়ার্টকে ছাড়াই জামশেদপুর অভিযানে নামছে মোহনবাগান, কী হবে মোহনবাগানের প্রথম একাদশ?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ৮ কোটি টাকা দিয়ে তিলককে রেখে দিয়েছে আসন্ন মরশুমের জন্য। তবে কলকাতা ছেড়ে দেওয়ায় নিলামে উঠেছেন শ্রেয়শ। তাঁর বেস প্রাইস ২ কোটি। তালিকার প্রথম দিকে থাকায় দুই দিনের নিলামের প্রথম দিন অর্থাৎ কালই ডাকা হবে তাঁর নাম। ভারতীয় দলে বর্তমানে জায়গা পাচ্ছেন না শ্রেয়স। গত আইপিএল মরশুমে অধিনায়ত্ব দিয়েছেন কলকাতাকে। চ্যাম্পিয়নও হয়েছেন। তবে আসন্ন মরশুমের জন্য দল তাঁকে অপরিহার্য মনে করেনি। কলকাতার রিটেন তালিকায় নাম আসেনি তাঁর। কার্যত নিলামের ঠিক আগের দিন শ্রেয়সের অসাধারণ শতরান রবিবারের নিলামে কী প্রভাব ফেলে তা দেখার বিষয়।
আরও পড়ুন: Blueline Metro: ফের থমকে গেল ব্লু লাইন মেট্রো! কারণ কী? এখনও জানায়নি কর্তৃপক্ষ


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে